নিউজ

ঘনিয়ে আসছে কালো মেঘ, রবিবার পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

কলকাতা: বঙ্গোপসাগরের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তাজেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণের থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি স্বস্তি দিলেও দক্ষিণবঙ্গে আপেক্ষিক আদ্রতা বাড়ার ফলে অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের উপর। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে আশার কথা, বঙ্গোপসাগরে রবিবার নাগাদ তৈরি হবে নতুন করে নিম্নচাপ।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম, ওড়িশা, আন্দামান ও নিকোবর, কেরল, অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন ও গোয়াতে। বুধবার দুপুর হতেই শুরু হয়ে গিয়েছে মেঘের গর্জন। সকালের দিকে রোদের দেখা মিললেও যত সময় গড়িয়েছে ততো আকাশ আংশিক মেঘলা হয়েছে। এভাবেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে আদ্রতার ফলে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে, তা বৃষ্টি কমলে আবার ফিরে আসবে বলেই জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

Gold Rush নাকি Gold Trap? দামে বিস্ফোরণ, এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন—জানুন পুরো হিসাব

দেশে ফের সোনার দামে বড়সড় ওঠানামা নজরে পড়ছে, যার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, ডলারের…

March 31, 2026

KKR News: প্রথম ম্যাচে হারের পর বড় ঘোষণা KKR অধিনায়কের! কী বললেন রাহানে?

আইপিএলের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ভেঙে পড়ার কোনও লক্ষণ…

March 31, 2026

৫ হাজারের কমেই Smart TV! বাড়িতে বসেই IPL 2026 দেখুন—এমন ডিল মিস করলে আফসোস করবেন

আইপিএল ২০২৬ শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর যদি আপনি বাড়িতে বসেই বড় স্ক্রিনে…

March 31, 2026

গ্যাস বাঁচানোর সিক্রেট ট্রিক! এক সিলিন্ডার চলবে মাসের পর মাস, জানলে অবাক হবেন

গ্যাসের সঙ্কট আর বাড়তি খরচ—এই দু’য়ের চাপে নাজেহাল সাধারণ মানুষ। বুকিং করেও অনেক জায়গায় সিলিন্ডার…

March 31, 2026

১ এপ্রিল থেকে বড় ঝটকা! ATM, PAN, Aadhaar—এই ৫ নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

১ এপ্রিল থেকে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি…

March 31, 2026

৪০০ টাকার নিচেই ধামাকা! Airtel-এর এই প্ল্যানে ফ্রি আনলিমিটেড 5G + OTT—মিস করলেই লস

দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা Airtel আবারও গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে…

March 31, 2026