Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tonni Laha Roy: পর্দার সিদ্ধার্থকে ছেড়ে বাস্তবে কেমন মনের মানুষ চান তন্বী?

Updated :  Friday, February 25, 2022 10:36 AM

এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। সম্প্রতি এই ধারাবাহিকে পর্দায় সিদ্ধার্থের বন্ধু তোর্সা চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায়। তবে সিদ্ধার্থের বিয়েটা সে কিছুতেই মানতে পারছে না। পর্দায় মিঠাইয়ের সাথে সিদ্ধার্থের দ্বিতীয়বার বিয়ে হয়ে যাওয়ার পরেও সিদ্ধার্থকে ভুলতে পারছেন না তোর্সা। ধারাবাহিকের গল্প অনুযায়ী মোদক বাড়ির সোমকে বিয়ে করেছে সে। তবে মনে মনে এখনো সে সিদ্ধার্থকেই পছন্দ করে।

ধারাবাহিকে বারবার মিঠাই ও সিদ্ধার্থের সম্পর্কের মাঝে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে তোর্সা। যার জন্য মোদক পরিবারেও দেখা দিয়েছে নানা সমস্যা। ইতিমধ্যেই নিজের কাণ্ডকারখানার জন্য সিদ্ধার্থের চোখে খারাপ হয়েছে সে। আপাতত ধারাবাহিকে দাদুর নাতি পাহাড়ে গিয়ে মিঠাইকে নিজের মনের কথা জানিয়েছে। পর্দায় তন্বীর অভিনয় দর্শককেও রাগিয়ে দিচ্ছে। তবে এটা একজন অভিনেত্রীর কাছে সাফল্যের চাবিকাঠি। কারণ এই চরিত্রটাকে ভালোবেসে করছেন তিনি। তবে এখন প্রশ্ন হল বাস্তবে ঠিক কেমন মনের মানুষ চান অভিনেত্রী?

Tonni Laha Roy: পর্দার সিদ্ধার্থকে ছেড়ে বাস্তবে কেমন মনের মানুষ চান তন্বী?

সম্প্রতি জানা গেছে, অভিনেত্রী তন্বী লাহা রায় এমন কারোর সাথে সম্পর্কে জড়াতে চান যে তার খেয়াল রাখবে। যদি তিনি চুপ করে বসে থাকেন তাহলে সে তার মনটা বোঝার চেষ্টা করবে। তিনি এমন কারোর সাথে সম্পর্কে জড়াতে চান না যিনি তার চুপ করে বসে থাকাটাকে তার অদ্ভুত ব্যবহার হিসেবে না ধরে তার নিস্তব্ধতার কারণ জানতে চাইবে। বেশ কয়েকমাস আগে নিজের সোশ্যাল মিডিয়ার একটি পোষ্টের মাধ্যমে এমন কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

Tonni Laha Roy: পর্দার সিদ্ধার্থকে ছেড়ে বাস্তবে কেমন মনের মানুষ চান তন্বী?

টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের নানা ফটোশুটের ছবি, রিল ভিডিও, শুটিং সেটে তোলা নানা মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে থাকেন তিনি, যা তার অনুরাগীদের মাঝে ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। নেটদুনিয়ায় অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। যত দিন যাচ্ছে সেই সংখ্যা বাড়ছে আরো। বিনোদন জগতের তারকাদের নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন ও লাভ লাইফ নিয়ে বেশি করে কৌতুহলী থাকেন তাদের ভক্তরা। তবে সম্প্রতি অভিনেত্রীর পছন্দের কথা জেনে খুশি তার ভক্তরাও।

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করার আগে বিভিন্ন চ্যানেলের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে জি বাংলার ‘তুমি রবে নীরবে’ ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তন্বী। তবে বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করার সুবাদে তোর্সা চরিত্রটা তাকে এনে দিয়েছে এক বিপুল পরিচিতি, তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর একথা নিজেও মানেন অভিনেত্রী।