Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিগ বসের সুন্দরী হলেন নেহা কক্করের শ্যালিকা গোপনে বিয়ে করলেন টনি কক্কর VIDEO

Updated :  Monday, March 6, 2023 12:06 PM

ভারতীয় গায়িকাদের তালিকায় নেহা কক্করের নাম সর্বদাই প্রথম সারিতে থাকে। জীবনে অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা সময় উত্তরাখণ্ডের এক কামরার ঘরে তাঁর পুরো পরিবার থাকত। নেহা কক্করের পাশাপাশি জনপ্রিয়তা রয়েছে তার ভাই টনি কক্করেরও। তার বেশিরভাগ গান রিলিজ হলেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি জানা যাচ্ছে যে গোপনে বিয়ে করে নিয়েছেন টনি। আসলে বিষয়টি কি বা কার সাথেই বা করলেন বিয়ে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে টনি কক্করের বিয়ে হচ্ছে। নেহা কক্করের ভাইয়ের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। পাত্রী আর কেউ নন, তিনি হলেন জেসমিন ভাসিন, যিনি ছিলেন বিগ বসের প্রতিযোগী। ভাইরাল হওয়া ভিডিওতে, টনিকে পণ্ডিতজির সামনে জেসমিনের কপালে সিঁদুর পূর্ণ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে খুব রোমান্টিক একটা গান বেজে উঠছে। তবে এতে রয়েছে সামান্য টুইস্ট।

ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যে টনি কক্কর গোপনে বিয়ে করেছেন। যদিও এটি একেবারেই নয়। আসল সত্যটি হল এটি টনির একটি নতুন গানের জন্য করা হয়েছিল, যার জন্য জেসমিন ও টনিকে বর-কনে দেখা যাচ্ছে। গানটিতে, বিগ বস বিউটি একটি সোনালি এবং গোলাপী লেহেঙ্গা পরেছেন যাতে তাঁকে খুবই সুন্দরী লাগছিল। আপনি যদি ভাইরাল ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখানে দেখে নিতে পারেন।