Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tridha Choudhary’s Bold Video: নীল বিকিনিতে জলের তলায় সময় কাটাচ্ছেন ত্রিধা, ভিডিও ভাইরাল হতেই চর্চিত অভিনেত্রী

Updated :  Tuesday, January 31, 2023 9:39 AM

ত্রিধা চৌধুরী টলিউড তথা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করলেও বর্তমানে হিন্দি বিনোদন জগতের অন্যতম তরুণ অভিনেত্রী তিনি। এমনকি তার অভিনয়ও দর্শকমহলেও বেশ প্রশংসিত। খুব অল্পসময়ের মধ্যেই মাত্র ২৯ বছর বয়সে অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার কিছুটা ঝলক মিলবে।

হিন্দি ও বাংলা মিলিয়ে বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। ‘আশ্রম’ ওয়েব সিরিজের ‘ববিতা’ চরিত্র তাকে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে সম্প্রতি ববিতা নিজের বোল্ড লুকের সূত্র ধরেই উঠে এসেছেন চর্চার আলোতে।

সম্প্রতি অভিনেত্রী নিজের একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে তাকে বিকিনি লুকে দেখা গিয়েছে। নীল জলে নীল বিকিনিতে পারদ চড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন খোলা চুলে বিনা মেকাপ লুকেই ছিলেন ত্রিধা। নীল জলের তলায় নীল বিকিনিতে সময় কাটাচ্ছিলেন তিনি। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক রিল ভিডিও রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি তাপমাত্রা বাড়িয়েছে জলেরও। এই মুহূর্তে রীতিমতো ঘুম উড়েছে তার ভক্তমহলে একাংশের। মুগ্ধ হয়েছেন অনেকেই, যার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই।