Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওয়ার্ক আউটের ছবি শেয়ার ত্রিধার, গোলাপি ট্রাকসুটে রীতিমতো মন কেড়েছেন ভক্তদের

Updated :  Tuesday, April 5, 2022 9:50 AM

ত্রিধা চৌধুরী টলিউড তথা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করলেও বর্তমানে হিন্দি বিনোদন জগতের অন্যতম তরুণ অভিনেত্রী তিনি। এমনকি তার অভিনয়ও দর্শকমহলে বেশ প্রশংসিত। খুব অল্পসময়ের মধ্যেই সাফল্য পেয়েছেন অভিনেত্রী। তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার কিছুটা ঝলক মিলবে।

হিন্দি ও বাংলা মিলিয়ে বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা দর্শকদের মাঝে কিছু কম নয়। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ ত্রিধা চৌধুরী। তার শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা মিলিয়নে কথা বলে।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে মুগ্ধ তার অগণিত ভক্তরা। সেই ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের ট্রাকসুটে দেখা গিয়েছে। রবিবার সকালেই ওয়ার্ক আউট করার সময়ই এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের বাড়ির লনেই শরীর চর্চায় মত্ত ছিলেন তিনি। নিজের ফিটনেস নিয়ে ভালোই সচেতন তিনি, তা তাকে দেখেই স্পষ্ট হয়। রবিবার সকালেই এই ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। ছবিটি শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। তার এই ছবি আবারো মন কেড়েছে তার অসংখ্য পুরুষ ভক্তদের। ছবির কমেন্টবক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন বহু নেটিজেন। বর্তমানে অভিনেত্রীর এই ছবি পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে।

কয়েকদিন আগেই অভিনেত্রীর আরো একটি ছবি তুমুল ভাইরাল হয়েছিল। যেখানে অভিনেত্রীকে একটি চেয়ারে শুধুমাত্র একটি শার্ট পরে বসে থাকতে দেখা গিয়েছিল। শার্টের অনেকগুলো বোতাম ছিল উন্মুক্ত, যেখানে তার ব্রা ছিল দৃশ্যমান। পায়ে হাঁটু পর্যন্ত পরেছিলেন স্কিনটাইট কালো মোজা। ছবিতে একটি সুন্দর চেয়ারে ঘরের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বলাই বাহুল্য, ত্রিধা চৌধুরির এই ছবিটি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঘুম উড়েছিল তার একাধিক পুরুষ ভক্তদের। অভিনেত্রীর এমন একাধিক ছবি থেকে থেকেই ভাইরাল হতে দেখা যায় নেটপাড়ায়।