Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘তুম তুম’, গোলাপি ঘাগড়া পরে আবেদনময়ী নাচ, যুবতীর সেক্সি ঠুমকায় ঘায়েল নেটিজেনরা

Updated :  Sunday, January 30, 2022 7:41 PM

বর্তমান যুগে রিল ভিডিও বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি প্রায় সকলেই নিজেদের অবসরে ব্যস্ত থাকেন রিল ভিডিও বানাতে। অবশ্য ইনস্টাগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে আমজনতা হোক কিংবা তারকা সকলের কাছেই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ছোট থেকে বড় সমস্ত তারকারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে চান মানুষের আরো কাছাকাছি, যাতে তারা তাকে আরো ভালোভাবে চিনতে পারেন এবং সাপোর্ট করেন।

প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম, যার সাহায্যে তারা নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। তাদের প্রতিভাই তাদের পরিচয় তৈরি করছে নেটিজেনদের একাংশের মধ্যে। সম্প্রতি তেমনি একটি ভিডিও সামনে এসেছে সকলের।

সম্প্রতি তামিল সিনেমা এন্ট্রির ‘তুম তুম’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছেন সৃজানা জিমিরে নামের এক যুবতী। একটি বড় টিভিতে গানের ভিডিওটি চালিয়ে তার সাথে নাচ করেছেন তিনি। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল গোলাপি রঙের একটি ঘাগড়া চোলি। ছবির নায়িকার পোশাকের সাথে একেবারে মিলিয়ে পোশাক পরেছিলেন তিনি। প্রায়ই এমন ধরনের ভিডিও বানিয়ে ভাইরাল হন তিনি। এর আগেও নিজের নাচের মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চায় উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইতিমধ্যেই তার এই ভিডিওর ভিউজ ৪০ হাজারের কাছাকাছি।