Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলা গানের তালে মিষ্টি কায়দায় নাচ করলেন দুই যুবতী, ভিডিও ভাইরাল ইউটিউবে

Updated :  Sunday, December 24, 2023 2:55 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। সম্প্রতি দুই যুবতী লাস্যময়ী কায়দায় নাচ করে ইন্টারনেট দুনিয়াতে লাইমলাইটে এসেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি ডান্সিং স্টুডিওতে দুই যুবতী বাংলা গানের তালে তুমুল কায়দায় নাচ করছেন। তাঁরা ‘মায়াবী মাত্বালি‘ গানের তালে বেশ সুন্দর কায়দায় নাচ করেছেন। তাঁরা মর্ডান সালোয়ার সুট পরে নাচ করেছেন। গানের তালে তাঁদের মিষ্টি এক্সপ্রেশন ও প্রফেশনাল স্টেপ মন জয় করে নেবে আপনার। এই ভিডিওতে নাচ করেছেন দুই যুবতী যাদের নাম টুইঙ্ক ক্যারোল ও রাবা খান। ২ মাস আগে ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করা হয়। প্রায় ৪৮ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন ভিডিওটি।