বিনোদন

‘দাদাগিরি’র মঞ্চে অশরীরী আত্মা, প্রতিবাদে মামলা দায়ের বিজ্ঞান মঞ্চের

অরূপ মাহাত: বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। জি বাংলায় সম্প্রচারিত এই শোয়ের সঞ্চালক বাঙালীর আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মঞ্চেই দেখানো হলো ভুতের ক্রিয়াকলাপ। অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রতিযোগী এক যুবতী জানালেন ভুতের সন্ধানে ঘুরে বেড়ানো তার শখ। নিজেকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে দাবি করা ওই যুবতী আরও বলেন, অসম সাহসী কয়েকজন সহযোগী মিলে তারা ভুতের সন্ধান করে বেড়ান।

অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ভুতের উপস্থিতি টের পান তিনি। ছবিও তোলেন ভুতের। এই সব কাহিনী তিনি যখন মঞ্চে সবার সাথে ভাগ করে নিচ্ছেন তখন সকলের মতো রোমাঞ্চিত হয়েছেন সৌরভও। তবে কাহিনী যে সকলের ভালো তা টের পাওয়া গিয়েছিল পরদিনই।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আপত্তি জানানো হয় এই সম্প্রচারের। যুক্তিবাদী সমিতির থেকে চ্যালেঞ্জ জানানো ভুতের অস্তিত্ব প্রমাণের। তবে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। এরপরই উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয় বিজ্ঞান মঞ্চ। টেলিভিশনে ভৌতিক বিষয়ে সম্প্রচার সংবিধানের ৫১ এ এইচ ধারা লঙ্ঘন করেছে এমন অভিযোগে ওই যুবতীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিজ্ঞান মঞ্চ।

Anirban Kundu

Recent Posts

Brandy and Sarah McLachlan to Sing National Anthems at 2026 NBA All-Star Game

The 2026 NBA All-Star Game is set to deliver not only thrilling basketball action but…

February 15, 2026

Midi Z’s The Exiles Reveals First Look and Cast Additions

Acclaimed Burmese-Taiwanese filmmaker Midi Z has unveiled the first look at his upcoming crime thriller…

February 15, 2026

Silence of the Lambs Star Reflects on Dialogue That Doesn’t “Hold Up” 35 Years Later

Ted Levine, who portrayed Buffalo Bill in the 1991 Oscar-winning classic The Silence of the…

February 15, 2026

Bill Maher Makes Crass Comparison Between Taylor Swift’s Exes and Travis Kelce

Bill Maher sparked controversy during the latest episode of Real Time With Bill Maher by…

February 15, 2026

Independent Spirit Awards Celebrate Indie Film and TV in Los Angeles

The 41st Film Independent Spirit Awards took place Sunday in Los Angeles, honoring the best…

February 15, 2026

Ed Sheeran Reveals Why He Hasn’t Owned a Phone Since 2015

Ed Sheeran surprised fans in Sydney by sharing the unusual reason he has lived without…

February 15, 2026