Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: এয়ারপোর্টে পাপারাজিৎদের সামনেই খুলে গেল আঁচল, এ কি অবস্থা উরফির

Updated :  Sunday, December 11, 2022 7:11 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

তবে সম্প্রতি সানি লিওনির স্পিল্টভিলা ১৪’তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন উরফি জাভেদ। সেই সূত্র ধরেই এখন প্রায়ই ইনস্টাগ্রামের এমটিভি স্পিল্টভিলার অফিসিয়াল পেজ থেকে দেখা মেলে তার। কয়েকদিন আগে স্পিল্টভিলার সূত্র ধরেই নেটমাধ্যমে তুমুল চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। সেই ভিডিও এখনো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সেখানে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্যই তাকে নিয়ে চর্চা করার কারণ ছিল।

প্রায়দিনই অভিনেত্রী নিজের সাজ-পোশাকের সূত্র ধরে ভাইরাল হতে থাকেন। তার অদ্ভুত পোশাক তার ভক্তদের পাশাপাশি গোটা নেটদুনিয়াকে খুব স্বাভাবিকভাবেই আকর্ষণ করে থাকে। এই মুহূর্তে ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানীর’ অফিসিয়াল পেজ থেকে উরফির একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে। আর এখন সেই ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন উরফিকে সম্প্রতি দেখা গিয়েছে, মুম্বাই এয়ারপোর্টে। সেখানে শাড়ি লুকেই দেখা গিয়েছে তাকে। হালকা স্কিন রঙের স্লিভলেস ব্লাউজের সাথে হালকা গোলাপি ও স্কিন রঙের শিফন শাড়িতে এদিন দেখা গিয়েছিল অভিনেত্রীকে। উল্লেখ্য এদিন শাড়ি লুকেই পাপারাজিৎদের সামনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই বারবার তার কাঁধ থেকে আঁচল পড়ে যেতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল নেটদুনিয়ায়। এদিন পিন না করে শাড়ি পরার কারণেই এমন হচ্ছিল বারবার। এদিন এয়ারপোর্টে সমস্ত পাপারাজিৎদের পিৎজাও দিয়েছিলেন অভিনেত্রী, তার ঝলকও রয়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে।

MORE RELATED