Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: ‘মাম্মি কি রোটি গোল গোল’, শুটিং ফ্লোরে উরফির কীর্তি দেখে হাসির রোল নেটদুনিয়ায়

Updated :  Wednesday, February 23, 2022 6:25 PM

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।

নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে।

তবে যতই উরফি ট্রোল হোক না কেন, তাঁর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। সম্প্রতি নেটদুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও, যা দেখে হাসি আটকাতে পারছেন না নেটিজেনরা। আসলে ওই ভিডিওতে দেখা গিয়েছে, উরফি মাটিতে বসে হাসতে হাসতে গোল গোল করে ঘুরছে। ঠিক যেন মেরি গো রাউন্ড। অভিনেত্রী পরনে রয়েছে ডেনিম জিন্স ও কালো ব্র্যালেট। তাঁর কীর্তি একদম যেন ছোট বাচ্চার মত।

অভিনেত্রী ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “মাম্মি কি রুটি গোল গোল….”, সেই সাথে তিনি আরও বলেছেন যে ফটোগ্রাফার তাঁর ছবি তোলার জন্য অপেক্ষা করছেন কিন্তু তিনি মজা করার মুডে রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ১ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং উরফির প্রাণখোলা হাসির প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।