Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: লাল পোশাকে হট অভিনেত্রী, কফি ডেটে যাচ্ছেন উরফি, ভিডিও ভাইরাল

Updated :  Sunday, June 12, 2022 10:33 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

তবে সম্প্রতি যে ভিডিওটির সূত্র ধরে চর্চার আলোয় উঠে এসেছেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি জাভেদ, সেটি ‘ভাইরাল ভয়ানী’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। ভিডিওতে উরফিকে হাই থাই স্লিটেড লাল ররঙের বোল্ড পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময়ই তিনি একজনকে তার সাথে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন। তিনি অবশ্য অন্যকেউ নন, পাপারাজিৎদের মধ্যেই একজনকে কথা বলতে গিয়ে তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। ভিডিওটি পুরোটা দেখলে অবশ্য সবটাই স্পষ্ট হবে। ভিডিওটির শেষের দিকে দেখা গিয়েছে, তিনি নিজের এক ভক্তের সাথেও ছবি তুলেছেন।

বেশ কয়েকদিন আগেই ৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়েছে অভিনেত্রীর। সেই খুশিতেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে গোয়াতে পার্টি করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এমনকি এক পার্টিতে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছিলেন তার ইনস্টাগ্রামের পাতায় ৩০০ মিলিয়ন ফলোয়ার্স হলে দুবাইতে পার্টি দেবেন তিনি।

উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।