Urfi Javed: ব্যাড গার্ল লুকে উরফি, আঁচল উড়তেই ওপস্ মোমেন্টের শিকার অভিনেত্রী

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো জিন্স কেটেই বানিয়ে ফেলেছিলেন পোশাক, যা দেখে চমকে গিয়েছিলেন পাপারাজিৎরাও। তবে এবার অভিনেত্রী একেবারে ‘ব্যাড গার্ল’ লুকে দেখা দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তার এই সাম্প্রতিক লুক নজর কেড়েছে দর্শকদের। আর সেই সূত্র ধরেই আপাতত একাংশের মাঝে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি একেবারে ছকভাঙা সাজে দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন এজেএসকে, ব্লনি, অনামিকা খান্না, অলমোস্ট গর্ডস্, মিশো এবং রাহুল মিশ্রর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন তিনি। গোলাপি চুলে, গাঢ় কাজলে, কালচে লিপস্টিক পরেছিলেন উরফি। এদিন একাধিক পোশাকে দেখা মিলেছে তার। তবে নিজের এই ছকভাঙা বোল্ড ফটোশুটের অফ-ক্যামেরা কিছু ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যার একটিতে ওপস্ মোমেন্টের শিকার হতে দেখা গিয়েছে তাকে।

এদিন একটি লুকে ছাই রঙের শাড়িতে দেখা গিয়েছে উরফিকে। লুক সেট হওয়ার পর হঠাৎই হওয়ায় উড়ে যায় তার আঁচল। আর ঐ মুহূর্তে কিছুক্ষণের জন্যে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেত্রীর পাশাপাশি সেখানে উপস্থিত সকলেই। তবে এর পরেই দক্ষতার সাথে এই পরিস্থিতি সামলে নেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ভিডিওতে এক মহিলাকে অভিনেত্রীর পোশাক ঠিক করে দিতেও দেখা গিয়েছে। তবে এই ধরনের পরিস্থিতি অভিনেত্রীকে খুব একটা বেশি বিচলিত করে না। অবশ্য সেকথা তার পোশাকের স্টাইলেই স্পষ্ট সকলের কাছে। আপাতত বলাই বাহুল্য, তার শেয়ার করে নেওয়া এই অফ-ক্যামেরার ঝলক ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছে কমেন্টবক্স।

Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026