Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্যামেরার সামনেই জামা পরলেন উরফি, ট্রোলিং এর যোগ্য জবাব দিলেন অভিনেত্রী

Updated :  Friday, April 1, 2022 10:04 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। তবে সম্প্রতি অভিনেত্রী যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের।

সম্প্রতি উরফি জাভেদ ক্যামেরার সামনেই জামা পরলেন, যা দেখে রীতিমতো চোখ কপালে নেটনাগরিকদের একাংশের। ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী নিজের পোশাকের পিছন থেকে বাঁধন খুলে তার মধ্যে হাত ঢুকিয়ে নিলেন, যা দেখে প্রথমেই অবাক হয়ে গিয়েছিলেন নেটনাগরিকরা। এদিন অভিনেত্রীকে খয়রি রঙের পোশাকে দেখা গিয়েছে। তবে সবটাই যে তার পোশাকের কামাল তা কিছুটা পরেই বুঝেছিলেন সকলে।

সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার ট্রোলিং আন্টিদের যোগ্য জবাব দিয়েছেন, তা ভিডিওর ক্যাপশন দেখলেই স্পষ্ট হয়েছে। এছাড়াও এই ভিডিওতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে ‘জোকার’ বলে সম্বোধন করেছেন। আবার কেউ এই ভিডিও দেখে হার্ট ইমোজি শেয়ার করেছেন। তবে তার এই ভিডিওতে একাধিক ইতিবাচক মন্তব্য পড়েছে, তা দৃশ্যমান। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘আওয়ারা হু’ গানটি লাগিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তার এই ভিডিওটি রীতিমতো ভাইরাল নেটমাধ্যমে।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এমনকি দর্শকমহলেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।