Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অদ্ভুত সাজে গভীর রাতে পার্টি করতে বেরিয়েছিলেন উরফি জাভেদ, পাশাক দেখে পাগল হয়ে গেলেন অনুরাগীরা

Updated :  Sunday, April 10, 2022 9:55 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। সম্প্রতি আবারো নিজের পোশাকের জন্যই চর্চার আলোয় অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

কয়েকদিন আগে বিগ বসের প্রতিযোগী নিশান্ত ভট্ট নিজের জন্মদিনে একটি পার্টি রেখেছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন হিন্দি অভিনয় জগতের একাধিক তারকারা। তাদের মধ্যে ছিলেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি জাভেদ। এদিনও নিজের পোশাকের জন্যই নজর টেনেছেন উরফি। মেরুন, চকচকে, অফ-শোল্ডার শর্ট ওয়ান পিসে দেখা মিলেছে তার। হাতে কনুই পর্যন্ত ছিল মানানসই গ্লাভস। সেটি পোশাকেরই অংশ ছিল, তা দেখেই স্পষ্ট হয়েছে। অদ্ভুত হেয়ার স্টাইল করেছিলেন তিনি। পায়ে ছিল স্টিলেটো। এছাড়াও তিনি নিজেই জানিয়েছেন, তিনটি লিপস্টিকের শেড মিশিয়ে এই পোশাকের সাথে লিপস্টিক পরেছিলেন, যা পছন্দ করছেন তার অনুরাগীরাও ।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

উরফি জাভেদের পাশাপাশি এদিন নিশান্ত ভট্টের জন্মদিনের পার্টিতে নজর কেড়েছিলেন সোশ্যাল মিডিয়ার অন্যতম বিতর্কিত কুইন রাখি সাওয়ান্ত। এদিন তিনি সাদা রঙের অফ-শোল্ডার শর্ট ড্রেসে সেজেছিলেন। এদিন অবশ্য নিজের অদ্ভুত হেয়ার স্টাইলের জন্যই নজর কেড়েছিলেন অভিনেত্রী। পাপারাজিৎদের ক্যামেরার সামনে বিভিন্ন ভাবে পোজও দিয়েছিলেন তিনি। কয়েকদিন ধরেই তার সেই ভিডিও ভাইরাল হচ্ছে। তবে নিশান্ত ভট্টের সাথে একাধিক ছবিও তুলতে দেখা গিয়েছে তাকে। সাথে ছিলেন উরফি জাভেদও। জন্মদিনের লেট নাইট পার্টিতে চূড়ান্ত মজা করেছেন তারা, তা সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে।

অদ্ভুত সাজে গভীর রাতে পার্টি করতে বেরিয়েছিলেন উরফি জাভেদ, পাশাক দেখে পাগল হয়ে গেলেন অনুরাগীরা