Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: কাপড়ে গিঁট বেঁধেই বানিয়েছেন পোশাক, নীল বিকিনিতে বোল্ড অভিনেত্রী, রইল ছবি

Updated :  Friday, June 10, 2022 7:42 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি অভিনেত্রী চর্চার আলোয় উঠে এসেছেন নিজের পোশাকের জন্যই। গাঢ় নীল বিকিনিতে দেখা দিয়েছেন তিনি। আর বিকিনির উপরেই রঙিন কাপড়ের একের পর এক গিঁঠ বেঁধে সেটিকে পোশাক হিসেবেই পরেছিলেন তিনি। আর এই পোশাকে তার গোটা অন্তর্বাস ছিল দৃশ্যমান। এমন অদ্ভুত পোশাকের পাশাপাশি হালকা মেকাপে ছিলেন অভিনেত্রী। নিজের সাজ পূরণ করার জন্য চুল বেঁধেছিলেন তিনি। সম্প্রতি এই পোশাকেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে উরফিকে। আর সেই ভিডিও রিল আকারে তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। রইল ভিডিও।

বেশ কয়েকদিন আগেই ৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়েছে অভিনেত্রীর। সেই খুশিতেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে গোয়াতে পার্টি করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এমনকি এক পার্টিতে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছিলেন তার ইনস্টাগ্রামের পাতায় ৩০০ মিলিয়ন ফলোয়ার্স হলে দুবাইতে পার্টি দেবেন তিনি।

উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।