Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed Video: ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন উরফি জাভেদ, ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, September 5, 2023 9:31 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কদিন আগেই পিজ্জা দিয়েই পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। পোশাক বানিয়েছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়েও। তবে কদিন আগের তার ট্রান্সপারেন্ট সাজ আগের সমস্ত লুককে টেক্কা দিয়ে গিয়েছে বলেই মত ছিল নেটনাগরিকদের একাংশের। তবে এই মুহূর্তে অভিনেত্রীর সাম্প্রতিক একটি লুক একাংশের মাঝে ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখে কথা হারিয়েছেন অধিকাংশই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে নীল শাড়িতেই দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী পরেছিলেন ট্রান্সপারেন্ট গ্লাভসও। ব্লাউজ ছাড়াই শাড়ি লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। ব্লাউজের বদলে ছোট ছোট মানানসই ক্রিস্টাল দিয়েই বানিয়েছিলেন ব্রালেট। খোলা কার্লি চুলেই হালকা সাজে ক্যামেরার সামনেই একাধিক পোজে এসেছিলেন তিনি। আপাতত, তার এই সাজ দেখে মাথায় হাত একাংশের। একাধিক কটুক্তিও শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে এই ধরনের বিষয় অভিনেত্রীর উপর যে খুব বেশি প্রভাব ফেলে না, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে কু-মন্তব্যের পাশাপাশি নিজের অনুরাগীদের কাছ থেকে কুড়িয়েছেন অজস্র প্রশংসাও।