বিনোদন

‘তেরি ওর’ গানের সাথে ঠোঁট মেলালেন জুন আন্টি, কাকে বার্তা দিলেন অভিনেত্রী?

উষসী চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন বহু নামজাদা তারকাদের সাথে। তবে কারণে-অকারণে নেটমাধ্যমে বিতর্কে জড়াতে দেখা যায় অভিনেত্রীকে। উষসী চক্রবর্তী একটু ঠোঁট কাটা স্বভাবের, তা জানতে বাকি নেই কারোরই। তবে পর্দার জুন আন্টি যে একজন দক্ষ অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

নয় নয় করে বেশ অনেকগুলো বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন তিনি। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ সক্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগেই নিজের জন্মদিনে ছুটি কাটাতে গোয়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে নিজের জন্মদিন পালনের এবং ছুটি কাটানোর একাধিক মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছিলেন তার ভক্তদের সাথে। তবে নেটদুনিয়ায় ট্রোলারের সংখ্যা নেহাত কম নয়। গোয়া থেকে অভিনেত্রী যে সমস্ত ছবিগুলো শেয়ার করেছিলেন তার বেশ কয়েকটিতে সমুদ্রের ধারে অর্থাৎ বিচে বিকিনি লুকে সিগারেট হাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই নিয়েই কটাক্ষের শিকার হতে হয়েছিল উষসীকে।

তবে তিনিও চুপ করে থাকবার পাত্রী নন। সেই সমস্ত কটাক্ষের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। সম্প্রতি অভিনেত্রীকে খোলা আকাশের নীচে একটি রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় গান ‘তেরি ওর’এর সাথে। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে একটি লাল রঙের লং টপ ছিল। সাথে পরেছিলেন ঘিয়ে রঙের একটা ঢিলেঢালা প্যান্ট। খোলা চুলে, চোখে সানগ্লাস পরেছিলেন তিনি। লাল লিপস্টিকে রীতিমতো মোহময়ী লাগছিল তাকে। সম্প্রতি অভিনেত্রীর এই ভিডিওটি দেখে তার প্রশংসা করেছেন অনেকেই।

তবে প্রশ্ন উঠছে তবে কি অভিনেত্রী প্রেম করছেন? ‘তেরি ওর’ গানের মাধ্যমে কাকে বার্তা দিলেন তিনি? তবে এই সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি এখনো। কারণ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন তিনি। উল্লেখ্য, ভ্যালেন্টাইন্স ডের দিনই এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছিলেন তিনি।

Devparna Acharya

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026