Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: স্কুলের অনুষ্ঠানেই হরিয়ানভি গানের তালে নাচ দুই শিক্ষিকার, দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারাও

Updated :  Saturday, January 28, 2023 5:57 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে অনেকক্ষেত্রে এমন অনেক ভিডিও থাকে, যা নিজগুনে ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘ইয়র ফান জোন’ নামের একটি ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে। এই মুহূর্তে সেই ভিডিওই ভাইরাল নেটজনতার একাংশের মাঝে। ভিডিওতে হিট হরিয়ানভি গান ‘পানি ছালকে’র তালে দেখা মিলেছে দুই স্কুল শিক্ষিকার। স্কুলের মধ্যেই অনুষ্ঠান চলাকালীন দুই শিক্ষিকা এই গানে তাল শোনা মাত্র নিজেদের সংযত করতে না পেরে মঞ্চের সামনে গিয়েই তাল মেলাতে শুরু করে দেন, যা বেশ আনন্দ দিয়েছে উপস্থিত পড়ুয়াদেরও।

সম্ভবত এই দিন এই স্কুলে কোন একটি কারণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিভার প্রদর্শন করছিলেন। আর সেখানেই তাদের সাথে দেখা যায় তাদেরই স্কুলের দুই শিক্ষিকাকে। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সেখানে উপস্থিত কোন একজন। আর সেই ভিডিও শেয়ার হওয়া মাত্রই নজর টেনেছে একাংশের। এই আপাতত নেট জনতার একাংশের মাঝে চর্চায় এই ভিডিও। পছন্দ করেছেন অনেকেই। আর সেই ঝলক মিলবে ভিডিওর কমেন্টবক্সেই।