Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: কিং কোবরার সাথে রুদ্ধশ্বাস লড়াইয়ে লিপ্ত জঙ্গলের রাজা, তারপর যা হল… দেখুন ভিডিও

Updated :  Tuesday, August 9, 2022 12:05 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে সাপের যে ভিডিও ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ অন্যরকম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি কিং কোবরা সাপ লড়াই করছে জঙ্গলের রাজার সাথে। ঠিকই ধরেছেন! জঙ্গলের মাঝে সংঘর্ষে লিপ্ত হয়েছে একটি কিং কোবরা এবং একটি সিংহ শাবক। ভিডিও দেখে রীতিমতো শিহরিত হয়েছে নেট নাগরিকরা। তবে যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়লাভ করল তা দেখা যায়নি এই ভাইরাল ভিডিওতে।

ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজেনরা। অনেকেই কমেন্ট করে নিজের মতামত প্রকাশ করেন যে এই যুদ্ধের পরে কে জিতেছে। তবে বেশিরভাগের মনে হয় এই যুদ্ধে জিতবে জঙ্গলের রাজা ওই সিংহ শাবক। আপনার কি মনে হয়? ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানান।