খেলা

দিল্লির বিরুদ্ধে রান করে ন’হাজার ক্লাবে ঢুকে পড়লেন বিরাট

দুবাই: দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে মাত্র ১০ রান দূরে ছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। রি রান করতে পারলেই এক অনন্য নজির গড়ার সম্ভাবনা ছিল তার সামন। আর সেই সম্ভাবনাকে কার্যত ব্যাটে-বলে করে দেখিয়ে দিয়েছেন বিরাট। যদিও শ্রেয়াস আইয়ারের দলের বিরুদ্ধে দুই পয়েন্ট তুলতে পারেনি কোহলির দল, তবুও ব্যক্তিগতভাবে এক অনন্য রেকর্ড করেছেন ক্যাপ্টেন কোহলি।মাত্র ১০ রান করার ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ন’হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। এর ফলে স্বভাবতই খুশি বিরাট ভক্তরা।

দিল্লির বিরুদ্ধে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হার্সল প্যাটেলের বলে শর্ট ফাইন লেগে বাউন্ডারি মারতে গিয়ে রেকর্ড করে ফেলেছিলেন কোহলি। এর পাশাপাশি এদিন তিনি দলের হয়ে ৪৩ রান করেছেন। বিরাট ন’হাজার রানের ক্লাব স্পর্শ করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। দুই নম্বরে রয়েছেন কারন পোলার্ড। এছাড়াও এই তালিকায় রয়েছেন শোয়েব মালিক, ব্র্যান্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চের মত ক্রিকেটাররা। আর এবার এই ন’হাজারি ক্লাবে পঞ্চম স্থানে নিজের নাম লিখলেন কিং কোহলি।

প্রসঙ্গত, এদিন আরসিবির লক্ষ্যমাত্রা ছিল ১৯৭। কিন্তু সেটাও শেষ পর্যন্ত করতে পারল না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে কাগিসো রাবাদা একাই ‘ভিলেন’ হয়ে ওঠেন আরসিবি দলের কাছে। তিনি একাই যেভাবে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপকে কার্যত ধরাশায়ী করেছেন, তা প্রশংসারযোগ্য। এর ফলে ৫৯ রানে বিরাট কোহলির দলের থেকে জয় ছিনিয়ে নিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এ দিন প্রথমে ব্যাট করে ১৯৬ তুলেছিল দিল্লি৷ ব্যাঙ্গালোরের লক্ষ্য ছিল ১৯৭৷ কিন্তু বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই পরের পর উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর৷ তরুণ দেবদত্ত পাডিকল থেকে শুরু করে অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ, ডিভিলিয়ার্স বা বিরাট কোহলি- রান পাননি কেউই৷ ফলে আবারও হারের মুখ দেখতে হল বিরাট কোহলির দলকে৷

Anirban Kundu

Recent Posts

রেশন দুর্নীতি মামলায় ED-এর তলব! ২২ এপ্রিল হাজিরা দিতে হবে নুসরত জাহানকে

রেশন দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত…

April 21, 2026

ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, আচমকা সিদ্ধান্তে বিভ্রান্ত সাধারণ মানুষ

বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই সোমবার থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ হয়ে গেল। প্রথম দফার…

April 21, 2026

KKR-এ বড়সড় ঝাঁকুনি! রাহানেকে সরিয়ে নারাইনকে ক্যাপ্টেন করার দাবি, চাপে ম্যানেজমেন্ট

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে…

April 21, 2026

Airtel আবার বাড়াল রিচার্জের দাম, 84 দিনের প্ল্যানে এক ধাক্কায় 40 টাকা বৃদ্ধি

মোবাইল গ্রাহকদের জন্য আবারও বড় ধাক্কা দিল Airtel। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা তাদের জনপ্রিয়…

April 21, 2026

সোমবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে তাপপ্রবাহ

চৈত্রের শেষেও কলকাতায় বৃষ্টির দেখা নেই, উল্টে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে এই পরিস্থিতির মাঝেই…

April 21, 2026

রেলের বড় সিদ্ধান্ত! লোকাল টিকিটে বিশেষ ছাড়, নিত্যযাত্রীদের জন্য স্বস্তি

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। প্রতিদিন যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের…

April 21, 2026