নিউজ

যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে, ভারতকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের!

সব ধরনের আক্রমণের জবাব দিতে তৈরী পাক সেনা। যেকোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি সামলে দেওয়ার ক্ষমতা রাখে সে দেশের সেনাবাহিনী, এমনটাই দাবি করলেন পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়া। নাম না করে ভারতের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দেন, সীমান্তের চারটি ফ্রন্টে শত্রুপক্ষের যে কোন কার্যকলাপের উপযুক্ত জবাব দিতে তৈরী তারা। তবে পাকিস্তান কখনোই যুদ্ধ চায় না, পাকাপাকি ভাবে শান্তির পক্ষে তারা, এমনটাই জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সেনাপ্রধান আজ সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সেখানেই তাদের ভূ-কৌশলগত পরিবেশ ও সেনা অপারেশনের বিষয়ে জানানো হয়। এই বৈঠকেই পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন তিনি। বৈঠক শেষে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা চূড়ান্ত মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের মনোবলও তুঙ্গে রয়েছে। তবে তিনি এও বলেন যে, পাকিস্তান একটি শান্তিপূর্ণ দেশ এবং তারা সবসময়ই শান্তির পক্ষে থাকতে চায়।

অন্যদিকে যে কোনও পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে নাম না করে আসলে ভারতকে হুঁশিয়ারি দেন বাজওয়া, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026