খেলা

‘ভারতকে হারাতে আমরা প্রস্তুত’ চ্যালেঞ্জ নিয়ে বললেন এই ক্রিকেটার

কোনো সিরিজ শুরুর আগে বিপক্ষ দলকে মানসিকভাবে চাপে রাখার জন্য নানান ধরনের হুমকি বা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটি রীতি বলা যায়। সেরকম ভাবেই ভারতে একদিনের সিরিজ খেলতে আসার আগে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে কড়া প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়ে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে রাখলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক।

১৪ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তারপর ১৭ জানুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচ খেলা হবে রাজকোটে এবং ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। ফিঞ্চের মনে করেন অস্ট্রেলিয়া দলে সেই শক্তি ও রসদ রয়েছে যেটা ভারতীয় উপমহাদেশে ভারতকে বিপদে ফেলতে পারে। তা ছাড়াও আগেরবার ভারতে সফরে এসে ৩-২ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া দল। সেই জয় বাড়তি মনোবল জোগাচ্ছে তাদের।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপ দলে নেই ধোনি ও ধাওয়ান

ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ভারতীয় উপমহাদেশের আবহাওয়ায় খেলার জন্য আমাদের হোমওয়ার্ক ভালভাবে করা হয়েছে তাই যথেষ্ট আত্মবিশ্বাস পাচ্ছি আমরা। উপমহাদেশের ম্যাচে ভারত সবসময়ই দাপটের সঙ্গে খেলে তখন বিপক্ষ দলের কোনো প্রস্তুতিই কাজ করে না। উপমহাদেশে খেলার সময় ভারত বা অন্যান্য উপমহাদেশীয় দলের বিপক্ষে অন্যান্য সফরকারী দলগুলোকে দুর্বল দেখায়। কিন্তু এবার আমরা যথেষ্ট গেমপ্ল্যান ও স্কিল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং এগুলোই আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।”

আরও পড়ুন : শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে পারেন ধোনি, বড় আপডেট দিলেন রবি শাস্ত্রী

অস্ট্রেলিয়ার ভারত সফরের দলে আছেন মার্নুস লাবুশান। যিনি এই মুহূর্তে টেস্ট ক্রমতালিকায় বিরাট কোহলি ও স্টিভ স্মিথ এর পরেই তৃতীয় স্থানে রয়েছেন। একদিনের ক্রিকেটে ভারতে অভিষেক করতে চলেছেন তিনি। ফিঞ্চ বলেছেন, “টেস্ট আর ওয়ানডে এক নয়, সেটা আমরা জানি এবং দুটি ক্ষেত্রে পরিস্থিতিও আলাদা তবুও আশা করি ও ভালো খেলবে। অ্যাশেজর শুরুতে পরিবর্ত হিসেবে ও পরে টেস্ট ক্রিকেটে দারুন প্রদর্শন করেছে লাবুশান। আশা করছি, ও যে ফর্মে আছে সেভাবেই দেখা যাবে। ঘরোয়া ম্যাচেও ৫০ ওভার ক্রিকেটে দারুন ব্যাট করেছে। তাই ভারতের বিপক্ষেও অবশ্যই ভাল খেলাবে। এছাড়াও ও স্পিন ভাল খেলে এটাও একটা ধনাত্মক ব্যাপার আমাদের কাছে”।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026