Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mondal: পরনে লাল ম্যাক্সি ও মাথায় লাল গোলাপ, নতুন অবতারে ভিডিওতে দেখা গেল রানু মন্ডলকে

Updated :  Saturday, May 21, 2022 3:08 PM

সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল ভিডিও বানিয়ে পোস্ট করা ব্যাপক ট্রেন্ডিং হয়ে উঠেছে। অনেকেই নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে বা অবাক করা কোনো ঘটনার সম্মুখীন হলে, তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জনপ্রিয়তা পেতে চায়। আবার অনেকের রুজিরুটি হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানো। এছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভার ভিত্তিতে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছে। কথাটা কি বিশ্বাস হল না? আশা করি সকলেই রানাঘাটের রানু মন্ডলের নাম শুনেছেন। তাঁর লতাকণ্ঠি স্বরে একটি গান তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

রানু মন্ডল চরম দরিদ্রতা জর্জরিত হয়ে রানাঘাটের রেলস্টেশনে ভিক্ষা করে দিন চালাতেন। হঠাৎ করেই একদিন তাঁর গান করার একটি ভিডিও ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। ওই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে রানু মন্ডলের নাম ছড়িয়ে যায়। লতা মঙ্গেশকরের, “এক পেয়ার কা নাগমা হে” গানটি রানু মন্ডলের জীবনের ভোলবদল করে দিয়েছিল। প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বপ্ননগরী মুম্বাইতে ডাক পেয়েছিলেন তিনি। তারপর হিমেশ রেশমিয়ার সাথে “তেরি মেরি কাহানি” গানে সুর দিয়ে গোটা দেশের কাছে উজ্জ্বল তারকা হয়ে উঠেছিলেন তিনি। তবে এমন চাকচিক্যপূর্ণ জীবন বেশিদিন স্থায়ী হয়নি তাঁর। অতিরিক্ত অহংকার এবং অনেকের সাথে দুর্ব্যবহারের জন্য শেষপর্যন্ত এখন রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে ফিরে এসেছেন রানুদি।

তবে রানাঘাটে ফিরে এলেও তাঁর জনপ্রিয়তাতে কমতি হয়নি। এখনও সোশ্যাল মিডিয়া খুললেই রানু মন্ডল এর বিভিন্ন ভাইরাল ভিডিও দেখা যায়। সম্প্রতি নতুন করে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে সম্পূর্ণ অন্য অবতারে দেখা গিয়েছে রানু মন্ডলকে। ভিডিওতে রানু মন্ডলকে লাল প্রিন্টেড ম্যাক্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে। এর পাশাপাশি তিনি হাতে চুড়ি পরেছেন এবং চুলে লাল গোলাপ ফুলও লাগিয়েছেন। এই পুরো লুকে রানু মণ্ডলকে বেশ অন্যরকম লাগছে। তিনি ভিডিওতে “টাটা বাই বাই” গানের সুরে ভক্তদের সাথে কথা বলেছেন।

বলা বাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। অগুনতি মানুষ ভিডিওটি দেখেছেন ও অনেকেই এতে লাইক দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশি সুপারস্টার হিরো আলমের সঙ্গে গান গেয়ে লাইমলাইটে ছিলেন রানু মণ্ডল। রানু মণ্ডলের একটি ভিডিও সামনে এসেছে যাতে তিনি আলমের সঙ্গে একটি গান রেকর্ড করছিলেন। ভাইরাল ভিডিওটি অভিনেতার রেকর্ডিং সেশনের ছিল, যেখানে দুজনকেই বাংলা গান ‘তুমি ছাড়া আমি’ রেকর্ড করতে দেখা গেছে।