নিউজ

এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতায় বাড়বে গরমের দাপট, জানাল হাওয়া অফিস

এপ্রিল মাস শুরু হতে না হতেই চড়ছে পারদ। যার ফলে তাপমাত্রা হচ্ছে ঊর্ধ্বমুখী। করোনা প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। যার ফলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, এপ্রিল, মে ও জুন এই তিন মাস জুড়ে রাজ্যে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। যার ফলে গরমের সঙ্গে দোসর থাকবে ঘাম।

তিনি আরও জানান, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে জুনে লু হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, গত মঙ্লবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। যার ফলে গরমের প্রকোপ এবার পাল্লা দিয়ে বাড়বে। যারফলে নাভিশ্বাস উঠবে রাজ্যবাসীর।

রাজ্যের দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ বঙ্গের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026