নিউজ

সপ্তাহে কোন কোন দিন খোলা থাকবে ব্যাংক, নতুন ঘোষণা রাজ্যের

কলকাতা: করোনা পরিস্থিতির আগে সাধারণত শনিবার খোলা থাকত ব্যাঙ্ক। শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকত পরিষেবা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ লকডাউনের পর যখন ব্যাঙ্ক খোলা হল, তখন সপ্তাহে মাত্র পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে এবং প্রতি সপ্তাহে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটাই নির্দেশ দিয়েছিল নবান্ন। কিন্তু নিজেদের দেওয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য সরকার। শুক্রবার এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগের মত স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতি শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক শুধুমাত্র আগের মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘গত ২০ জুলাই একটি নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছিল মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু বর্তমানে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সেইমতো কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা আগের মতো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং যদি কোনও শনিবার জাতীয় ছুটি (National Holiday) থাকে, তাহলে সেদিন বন্ধ থাকবে। বাকি শনিবারে ব্যাঙ্কের পরিষেবা দেওয়া হবে।’

আজ চলতি মাসের প্রথম শনিবার। তাই নির্দেশিকা অনুযায়ী আগামিকাল খোলা থাকবে ব্যাঙ্ক। তবে এই নির্দেশিকায় শনিবার ব্যাঙ্ক খোলার কথা বলা হলেও ব্যাঙ্ক খোলার সময়সীমা আগের মত থাকবে নাকি করোনা পরিস্থিতিতে এখন যেমন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত আছে সেইটাই বজায় থাকবে তা নিয়ে কিছু জানানো হয়নি। আর যেহেতু সময় নিয়ে কিছু বলা হয়নি, যেহেতু সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে বলেই মনে করা হচ্ছে।

কিছুদিন আগেই রাজ্য সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নিয়ম অনুযায়ীই রাজ্যে আগামী ৭, ১১ ও ১২ তারিখ হতে চলেছে সম্পূর্ণ লকডাউন। কিন্তু এসবের মাঝেই আবার আগের মতন ব্যাঙ্কের নিয়ম চালু হওয়ায় সুবিধা ফিরতে চলেছে আমজনতার।

 

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026