নিউজ

জরুরি পরিষেবায় ছাড়, লকডাউনেও কলকাতায় দেখা মিলবে ট্যাক্সির

ট্যাক্সি চালকদের জন্য খুশির খবর। রাস্তায় আবারও চলবে ট্যাক্সি। আর লকডাউনের মধ্যেই চলবে। তবে যাত্রী বহনের জন্য নয়, মাল বহনের জন্য ট্যাক্সি ব্যবহার করা হবে। লকডাউনের ফলে গাড়ি পাওয়া যাচ্ছে না, তাই পণ্য পরিবহনের ক্ষেত্রে খুব সমস্যাতে পড়তে হচ্ছে। এবার এই ট্যাক্সির মাধ্যমে দোকানে দোকানে পণ্য পরিবহন করা যাবে। এই ট্যাক্সি ছাড়ের বিষয়টি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

তবে এক্ষেত্রে একটা নম্বর দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। সেই নম্বরে যোগাযোগ করলেই ট্যাক্সি মিলবে। এর জন্য থাকবে ট্যাক্সিস্ট্যান্ড। তবে এই ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়ানো একদম চলবে না। শুধুমাত্র দোকানে এবং বাড়িতে পণ্য পৌঁছে দেবার ক্ষেত্রেই ট্যাক্সি ব্যবহার করা যাবে। এরফলে চালকদের সুবিধা হবে। তাদের কাছে কিছু টাকা আসবে। যা দিয়ে তারা দৈনিক দিনযাপন করতে পারবেন।

গাড়ির চালকদের বেশিরভাগই লকডাউনের ফলে তাদের নিজেদের দেশে ফিরে গেছেন। এখন যারা রয়েছেন তাদের কিছু টাকা রোজগার হবে। এর সাথে গাড়ির মালিকদের ঘরেও টাকা ঢুকবে। লকডাউনের পর থেকে এই চালকদের আর রোজগার নেই। খুব কষ্টে তাদের দিনযাপন করতে হচ্ছে, সেক্ষেত্রে এই নতুন ঘোষণাতে তারা খুব খুশি হয়েছেন। হাসি ফুটেছে সবার মুখে। ট্যাক্সি চালানোর জন্য আবার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যে কজন চালক আছেন তাদের লিস্ট তৈরী করা হচ্ছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026