নিউজ

বাংলায় প্রবেশ করছে বর্ষা, আজ থেকে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি

ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদের কিছুটা অংশ এবং মালদহ এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতায় এবং আশেপাশের বেশ কিছু জায়গায়। গরমে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী রবিবারের মধ্যে গোটা রাজ্য জুড়ে প্রবেশ করবে বর্ষা। তারপর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে রবিবারের মধ্যেই রাজ্যজুড়ে প্রভাব বিস্তার করতে চলেছে মৌসুমী বায়ু। তাই কার্যত শনিবার এবং রবিবার দিন ভর আকাশ থাকবে মেঘলা। রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। এই কারণে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং তাদের আদেশ দেওয়া হয়েছে যেন শনিবারের মধ্যে সকলে ফিরে আসেন। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই কয়টি জেলা নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝারগ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তার পাশাপাশি দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একই সম্ভাবনা রয়েছে শনিবার।রাজ্যজুড়ে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ কিলোমিটার গতিতে হাওয়াও দিতে পারে বলে জানা যাচ্ছে।এছাড়াও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এই নিম্নচাপ সরাসরি এগোতে শুরু করবে ওড়িশার দিকে। রবিবার এই নিম্নচাপের প্রভাবে উড়িষ্যায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র নিম্নচাপ নয় ভরা কোটাল থাকতে চলেছে এবারে মৌসুমী বায়ুর সাথে। তীব্র জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলায়।

John Fabian

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026