বিনোদন

সুশান্তের পরিবার প্রেমিকা রিয়াকে নিয়ে কী বললেন? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রায় এক সপ্তাহ হতে চললো পৃথিবী ছেড়ে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুর পেছনে সমস্ত ব্যক্তিগত ও পেশাগত কারণ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে এখনো পর্যন্ত মোট ১৫ জনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

বৃহস্পতিবার টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে নানান তথ্য। রিয়া জানিয়েছেন সুশান্তের পরিবারের তরফ থেকে তার উপস্থিতি ঘিরে আপত্তি ছিল। এমনকি সুশান্তের শেষ যাত্রাতেও তাকে থাকতে বারণ করা হয়েছিল। এই কারণে হাসপাতালের মর্গ থেকেই শেষ বিদায় জানিয়ে ছিলেন সুশান্তকে।

আরও জানা গিয়েছে যে সুশান্তের পরিবার থেকে রিয়াকে মেনে নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সুশান্তের দুই দিদি ইনস্টাগ্রামে করতেন না রিয়াকে। তবে বান্ধবী কৃতি শ্যাননকে দুজনেই ফলো করতেন। তেমনভাবে কৃতিও তাদের ছবিতে কমেন্ট ও লাইক করতেন।

অন্যদিকে পিঙ্কভিলা সূত্রে খবর চলতি বছরের নভেম্বরে বিয়ে করতেন সুশান্ত ও রিয়া। সেই জন্য নতুন ফ্ল্যাট কেনারও পরিকল্পনা করেছিলেন তারা। রিয়ার ফোন স্ক্যান করে সমস্ত ছবি, ভিডিও ও কল রেকর্ড সংগ্রহ করেছে তদন্তকারী অফিসাররা। যদিও একসাথেই থাকতেন তারা তবে কিছুদিন আগে ঝামেলার কারণে সুশান্তের অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান রিয়া।

রিয়ার মতে বেশ কিছুদিন ধরেই সুশান্তের আচরণে পরিবর্তন এসেছিল। তার অ্যাপার্টমেন্ট ছেড়ে গেলেও দিদি মিতু সিং কে জানিয়েছিলেন সবটা। এমনকি সুশান্তের সাথে এসে থাকার অনুরোধও করেছিলেন। মানসিক অবসাদের চিকিৎসা চললেও সুশান্ত ওষুধ খেতে রাজি হতেন না এই বিষয়েও পুলিশকে জানিয়েছেন রিয়া।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026