অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ১৯ লক্ষ মানুষের নাম নেই চূড়ান্ত তালিকায়। তাদের মধ্যে যেমন মুসলমান রয়েছে, তেমনই রয়েছে একটি বিশাল সংখ্যক হিন্দু ও আদিবাসী মানুষজন। এই নিয়ে বিজেপি বিরোধিতায় সরব হয় তৃণমূল। রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি এবার বিধানসভায় বিষয়টিকে লিপিবদ্ধ করতে চলেছে তারা। এ বিষয়ে তারা সাহায্য পেতে চলেছে বাম – কংগ্রেসের।
সূত্রের খবর, রাজ্যে যাতে কোন মতেই এই এনআরসি না হয়, সে বিষয়ে বিধানসভায় বিল পাশ করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়ে ৬ সেপ্টেম্বর বিধানসভায় আলোচনার প্রস্তাব রাখা হয়েছে ৷ এই প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস। এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। কারণ, লোকসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় নাগরিকপঞ্জি চালু করা নিয়ে সরব বিজেপি। অসমের পর এরাজ্যে এনআরসি চালু করা নিয়ে বারবার ইচ্ছা প্রকাশ করেছেন কেন্দ্র থেকে রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা। ফলে, অসমের পর এরাজ্যেও এনআরসি চালুর জল্পনা শুরু হতেই আগে ভাগে বিধানসভায় প্রস্তাব এনে তাঁর বিরোধিতার পথে নামল তৃণমূল।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…