টেক বার্তা

আর মাত্র দশ দিন, হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই ফোন গুলোতে

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি অনেকগুলি অ্যান্ড্রয়েড এবং IOS ফোনে কাজ করা বন্ধ করবে। অ্যান্ড্রয়েড এবং IOS এর পুরানো কিছু সংস্করণে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে।

হোয়াটসঅ্যাপ FAQ Section এর তথ্য অনুযায়ী, যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলি অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার থেকেও নিন্ম ভার্সনের এবং আইওএস এর ক্ষেত্রে আইওএস ৮ এবং এর চেয়ে নিন্ম ভার্সনের সেগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ জিওফোন, জিওফোন ২ সহ কয়েকটি নির্বাচিত ফোনের জন্য চালু থাকবে।

আরও পড়ুন : ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান আনল ভোডাফোন, আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ১ জিবি ডেটা

অ্যান্ড্রয়েডের পুরানো ভার্সন গুলির সাথে সমস্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফোন গুলিতেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের তরফে অনেক আগেই ঘোষণা করা হয়েছিল যে, ৩১ ডিসেম্বর ২০১৯ থেকেই সমস্ত উইন্ডোজ ফোনগুলিতেও মেসোজিং অ্যাপ্লিকেশনটি কাজ করা বন্ধ করে দেবে।

তবে যাদের উইন্ডোজ স্মার্টফোন আছে তাদের সমস্ত চ্যাট এবং তথ্য যাতে না হারায় তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি সংরক্ষণ করার জন্য বিকল্প ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। ‘Export Chat’ অপশন থেকে সহজেই পুরানো সমস্ত ম্যাসেজ সংরক্ষণ করতে পারবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা।

যে যে অপারেটিং সিস্টেমে পরের বছর থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না তা হল :

১. অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো ২.৩.৭ বা তার চেয়েও পুরনো।

২. আইওএস ৮ এবং তার চাইতেও পুরানো ভার্সন।

৩. ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকে সমস্ত উইন্ডোজ ওএস এর ফোন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026