জীবনযাপন

শীত কিন্তু দরজায় কড়া নাড়ছে, নিয়ে আসছে রংবেরঙের শাকসবজি, জেনে নিন কী খেয়ে আপনি ভালো থাকবেন

বাঁধাকপি : শীতকালীন সবজিগুলোর মধ্যে প্রথমেই যে সবজিটির নাম করা যায় সেটি হল বাঁধাকপি। এখন বাজারে বেগুনি বাঁধাকপি এবং সবুজ বাঁধাকপি দুই ধরনের পাওয়া যায়। বাঁধাকপিতে ক্যালরির মাত্রা খুবই কম থাকে তাই যারা ডায়েটিং করছেন তারা তাদের খাবারের তালিকায় বাঁধাকপি রাখুন। বাঁধাকপি ডায়াবেটিস কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বাঁধাকপিতে আয়োডিন থাকে যার জন্য মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখতে সাহায্য করে। বাঁধাকপি অ্যামাইনো এসিড তৈরি করতে সাহায্য করে, যার ফলে আমাদের পাকস্থলী শক্তিশালী থাকে এবং আলসারের সমস্যা কমায়।

গাজর : এরপরে যে সবজিটি কথা না বললেই নয় সেটি হল গাজর গাজর আপনি স্যালাডে কাঁচা খেতে পারেন, গাজরের রস খেতে পারেন বা রান্নায় দিয়েও গাজর খেতে পারেন যদি আপনি গাজরের হালুয়া মিষ্টিজাতীয় পদ বানাতে পারেন। আপনি যদি এই পুরো শীতকালটা প্রতিদিন গাজর খান, তো আপনার রক্ত বিশুদ্ধ থাকবে এবং যার প্রভাব পড়বে আপনার ত্বকের জন্য আপনার ত্বকের ঔজ্জ্বল্য আসবে। এই সময় আপনি যদি নিয়মিত গাজর খান আপনার শরীর গরম থাকবে যার ফলে শীতকালে ঠান্ডা লাগা থেকে আপনি খানিকটা মুক্তি পাবেন। অসুস্থ ব্যক্তিকে নিয়মিত গাজর খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে উঠবে। নিয়মিত গাজরের রস পান করলে শরীর সুন্দর ও নরম থাকে এবং চুল ভালো থাকে।

পালং শাক : শীতকালীন শাক এর মধ্যে পালংশাক বেশ উল্লেখযোগ্য। সবুজ রঙের হয়, এটি ভরপুর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর উপাদানএ। পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য এটি খাবার হজম হওয়ার জন্য খুবই উপকারী শাক। কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করার মাত্রা কমায়। চোখের সমস্যায় এবং ভয়াবহ ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে পালংশাক।

টমেটো : টমেটো সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে লাল টুকটুকে টমেটো কার না ভালো লাগে বলুন? তরকারিতে খান কিংবা কাঁচাখান বা চাটনিতে খান, টমেটোর উপকারিতা কিন্তু অনেক। টমেটোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি আর পটাশিয়াম। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের জন্য খুবই উপকারী। হজম ক্ষমতা ভালো রাখে।

Writter – শ্রেয়া চ্যাটার্জি

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026