রাজ্য

উত্তুরে হাওয়ার প্রবেশ বঙ্গে, ক্রমে নামছে তাপমাত্রার পারদ

কিছুদিন হল বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তুরে হাওয়া ঢুকেছে শহরে। শীতের আমেজকে সাথে রেখে তরতরিয়ে নামছে তাপমাত্রার পারদ। তবে শীতের প্রকোপ এখনও দেখতে পাননি শহরবাসী। সকালে হালকা হিমেল প্রলেপে ঢাকছে শহর কলকাতা। কিন্তু বেলা বাড়লে উধাও শীত। ফিরে আসছে আবার বিকেলে। সূর্যাস্তের সাথে সাথেই অনুভব করা যাচ্ছে হালকা শিরশিরানি। রাতে ফের দ্রুত বেগে নামতে দেখা যাচ্ছে তাপমাত্রার পারদকে।

 

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম বলে জানাচ্ছে রিপোর্ট। গত দুইদিনে তাপমাত্রার পতন হয়েছে ৪ ডিগ্রি। হাওয়া অফিসের মতে সপ্তাহের শেষে পারদ নামবে আরও খানিকটা। তাপমাত্রা নেমে যাবে এক লাফে ২০ ডিগ্রির নীচে।

 

কালীপূজোর আগেই শহরে জাঁকিয়ে আসবে শীত। এই খবরে বেশ খুশি শীতপ্রিয় বাঙালি। সময় এসেছে শীতের পোশাক নামানোর। উত্তর ও মধ্য ভারতে ও কম নয় শীতের প্রকোপ। দিল্লিতে ইতিমধ্যেই রেকর্ড পতন হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট হতে জানা গিয়েছে, দিল্লির ক্ষেত্রে গত ২৬ বছরে শীতলতম অক্টোবর ছিল এটি। সেই সঙ্গেই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল ভারতের রাজধানী। অন্যদিকে নিম্নচাপ কেটে গিয়েছে উত্তরবঙ্গে। বেশ ঝলমলে আকাশ দেখছেন উত্তরবঙ্গের মানুষেরা। সেই সঙ্গে সেখানেও পৌঁছে গিয়েছে উত্তুরে হাওয়া। ঠাণ্ডার আমেজ রয়েছে সেখানেও।

 

তবে মৌসুমি ভবন হতে জানা গিয়েছে যে দক্ষিণ ভারতে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও এক ঘূর্ণাবর্ত জট পাকিয়েছে দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগরে। সেই জন্যই মেঘাচ্ছন্ন দক্ষিণ ভারতের আকাশ। এর সাথেই চার পাঁচদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। বৃষ্টি হবে তামিলনাড়ু , পুদুচেরি, কেরল সহ গোটা দক্ষিণ ভারতে। তার সাথেই সেইরকম হারে নামতে চলেছে উত্তরের রাজ্যগুলির তাপমাত্রা। এর সাথে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026