শীতের সাথে সাথে বৃষ্টি যেন তাপমাত্রা আরও কমিয়ে দিয়েছে।শুধু তাই নয় মেঘলা আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।এমনিতেই কুয়াশাচ্ছন্ন ছিল গোটা রাজ্য সাথে এই বৃষ্টি শীতভাব যেন আরও বাড়িয়ে দিয়েছে।শুক্রবার কলকাতার তাপমাত্রা হয় ১২.৩ ডিগ্রি। মেঘ কাটলে পরে আরও কমে যাবে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্ত থেকে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।সারাদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে।রাতের দিকেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।এর ফলে তাপমাত্রা ৩ ডিগ্রি কমে দাঁড়ায় ১২.৩ এ।
আরও পড়ুন : প্রশাসনিক দপ্তরে রদবদল, তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিব রাজীব কুমার
তবে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার মেঘ ধীরে ধীরে কাটতে পারে।রোদ ঝলমল আকাশ দেখা যাবে।তবে মেঘ কাটলেই নামবে পারদ, সোমবার পর্যন্ত কমবে তাপমাত্রা।জাঁকিয়ে পড়বে শীত। আগামী মঙ্গলবার থেকে শীতের পরিমাণ কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে শীতের পরিমাণ বাড়লেও তা উপভোগ করতে পারবেন সাধারন মানুষ, এমনটাই মনে করা হচ্ছে।














