নিউজ

শুক্রে প্রাণ আছে, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

মঙ্গলের পর এবার শুক্র। পৃথিবীর সব থেকে কাছের গ্রহতে প্রাণ আছে। এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। শুক্রে মিলেছে ফসফিন গ্যাস। আর এটাই প্রমাণ করছে যে এই গ্রহে প্রাণ রয়েছে। সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজ্ঞানীরা।

এতদিন বলা হয়েছিল দিনের বেলায় শুক্রের তাপমাত্রা এতটাই থাকে যে, কোনও প্রাণ ধারণের সম্ভাবনা সেখানে থাকার কথাই নয়। কিন্তু সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং চিলির অ্যাটাকামা মরুভূমি থেকে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে শুক্রের দিকে চোখ রাখা হয়েছিল। খতিয়ে দেখা হয় শুক্রের আপার ক্লউড ডেক। সেখানেই দেখা যায়, শুক্রে মজুত রয়েছে ফসফিন। এই দাহ্য গ্যাস পৃথিবীতে জৈব জীবনের অনুকুল পরিস্থিতি তৈরি করে। তবে শুক্রের চারদিকে পুঞ্জীভূত হওয়া মেঘে অ্যাসিডের উপস্থিতি থাকায় তা ফসফিনকে ধ্বংস করতে থাকে, ফলে প্রাণ আছেই এমনটাও দাবি করতে পারছেন না বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন প্রাণ থাকলেও থাকতে পারে।

ইতিমধ্যেই এই নিয়ে আরও জোরালো গবেষণা শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা। জানা গিয়েছে, শুধু ফসফিন থাকলেই প্রাণ আছে এমনটা বলা সম্ভব নয়। এর পাশাপাশি অন্যান্য পদার্থগুলিকে একইরকমভাবে থাকতে হবে। আর সেটাই এখন খতিয়ে দেখছেন বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা। তবে এই মুহূর্তে প্রাণ থাকলেও থাকতে পারে শুক্রে, এই দাবি যথেষ্ট চাঞ্চল্যকর বলেও মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026