রাজ্য

ভোটের আগে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে! তৃণমূল দলে যোগ দিলেন এই বিজেপি নেতা

এতদিন পর্যন্ত এক ঝাঁক তৃণমূল নেতা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এবারে একেবারে উল্টোপুরাণ দিতে চলেছেন বাজপেয়ি ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী বিজেপির যশবন্ত সিনহা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির আমলে যশবন্ত সিনহা বিজেপিতে যোগদান করেন। নিজের কার্যকালে তিনি অর্থমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। বাজপাই জমানায় যশবন্ত সিনহা অর্থ মন্ত্রকের দায়িত্বে সামলেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ি ক্যাবিনেটের সদস্য ছিলেন। মনে করা হচ্ছে তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সখ্য।

তার রাজনৈতিক জীবনের শুরুর দিকেই তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। বহুদিন ধরে তিনি রাজনীতির ময়দানে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে। কিন্তু, দিন কয়েক ধরে বিজেপির সঙ্গে তার সখ্যতা কিছুটা হলেও কমতে শুরু করেছিল। তার প্রধান কারণ ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে তার বিরোধ।

তার জেরেই বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বচসা দেখা দিলে বর্ষীয়ান এই রাজনীতিবিদ যশোবন্ত দল ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি নিজে একজন আইএএস অফিসার ছিলেন। তারপর রাজনীতিতে আসার জন্য আই এএস অফিসারের চাকরি ছেড়ে প্রথমে জনতা দলে যোগদান করেন। তারপরে অটল বিহারী বাজপাই এর আমলে আসেন ভারতীয় জনতা পার্টিতে। তারপর থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন। কিন্তু, কয়েক দিন আগে থেকে বিজেপির বর্তমান সদস্যদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা কারণে মনে করা হচ্ছে তিনি তৃণমূলে যোগদান করছেন। তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক ডাকা হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করবেন যশবন্ত সিনহা। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। মনে করা হচ্ছে তৃণমূলের তরফে যশবন্ত সিনহা কে রাজ্যসভার সাংসদ প্রার্থী করা হতে পারে। আজকেই তৃণমূল ভবনে আসছেন যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তার নিজের বাড়িতে রয়েছেন। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন যশবন্ত সিনহা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026