জীবনযাপন

আপনার হার্টের অসুখ? নিয়মিত খান এই জিনিসটি, সুস্থ থাকবেন!

আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় ডাল একটা অন্যতম পদ। আর এর মধ্যে মুসুরের ডালই হয়তো সবচেয়ে বেশি করে খাওয়া হয় প্রতিদিন। জানেন কি এই মুসুরের ডালে ঠিক কত উপকার হয় শরীরের! মুসুর ডালে লুকিয়ে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান, যা একাধিক মারণ রোগকে আটকাতে দারুন উপকারী। জেনে নিন প্রতিদিনের জীবনে মুসুরের ডালের উপকারীতা!

১. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটেঃ মুসুর ডালের প্রধান উপাদান ফাইবার ছাড়াও এতে আছে ফলেট এবং ম্যাগনেশিয়াম, যা হার্টের ক্ষমতা বাড়িয়ে তোলে। আর এর ফলেই যে কোনো হার্টের সমস্যা থেকে মুক্ত থাকা যায় খুব সহজেই।

২. হজম ক্ষমতা বাড়েঃ মুসুর ডালে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর এই ফাইবার হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে বদ হজম, গ্যাস-অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৩. রক্তে শর্করার মাত্রা কমায়ঃ যদি আপনার বা পরিবারের কারও ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে প্রতিদিন মুসুর ডাল খাওয়া উচিত। মুসুর ডালে উপস্থিত সলেবল ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সহায়তা করে।

৪. এনার্জি লেভেল বাড়াতে খুবই উপকারীঃ শরীরে যত বেশি পরিমাণে শর্করা ও ফাইবার যাবে ততই এনার্জি লেভেল অনেক বেশি থাকবে। তাই অল্পতে ক্লান্ত হয়ে পড়লে বেশি বেশি করে মুসুর ডাল খান, ক্লান্ত হবেন না।

৫. কোলেস্টেরলের মাত্রা কমেঃ মুসুর ডালে থাকা ফাইবার, রক্তে মিশে থাকা কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা নেয়। ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা যেমন কমে তেমনই স্ট্রোক হওয়ার হাত থেকেও সুরক্ষিত থাকা যায়।

এছাড়া মুসুর ডালে উপস্থিত প্রোটিন শরীরের নানা রোগ ব্যাধি কমায়। তাই যারা মাছ-মাংস খান না তারা বেশি করে মুসুর ডাল খেলেই পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026