সবেমাত্র পৃথিবীতে আসার একুশটি দিন পার হয়েছে, ইতিমধ্যেই ক্রিকেটার বিরাট কোহলি (Virat kohli) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma)-এর কন্যা ভামিকা কোহলি( vamika kohli)-এর ছবি নিয়ে শুরু হয়েছে নেটদুনিয়ায় তোলপাড়। সম্প্রতি ‘বলিউড সিটি’ নামে একটি ইউটিউব চ্যানেল তাদের ভিডিওতে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (subhasree ganguly)-এর ছেলে ইউভান (yuvan)-এর ছবিকে ভামিকার ছবি বলে চালাতে শুরু করেছে। এমনকি সুপার ইম্পোজ করা হয়েছে রাজের ছবিও। ইউভানকে কোলে নিয়ে রাজের একটি ছবি সুপার ইম্পোজ করে সেই ছবিতে রাজের মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বিরাটের মুখ। যথারীতি ‘বলিউড সিটি’-এর সমস্ত ভিডিও সুপার ভাইরাল হয়ে চলেছে। কিন্তু নেটিজেনদের অনেকেই ‘বলিউড সিটি’-র কারসাজি ধরতে পেরে চ্যানেলটি সম্পর্কে রিপোর্ট করেছেন। শুভশ্রীও ছবিটির নিচে কমেন্ট করে মজা করে বলেছেন, ইউভানকেও আজকাল সবাই বিরাট কোহলির মেয়ে বলে চালিয়ে দিচ্ছেন। এরপর কমেন্টের সঙ্গে অনেকগুলি হাসির ইমোজি জুড়ে দেন শুভশ্রী।
কন্যাসন্তানের জন্মের পর পয়লা ফেব্রুয়ারি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা । ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বিরাট ও অনুষ্কা। বিরাট-অনুষ্কা এদিন তাঁদের কন্যাসন্তানের নামও জানিয়েছেন। মা দুর্গার নামানুসারে, বিরুষ্কা-কন্যার নাম রাখা হয়েছে ‘ভামিকা’।তবে ছবিতে ভামিকার মুখ দেখা যায়নি। বিরুষ্কা কৌশলে ভামিকার মুখ আড়ালেই রেখেছেন। ছবিটি শেয়ার করে অনুষ্কা নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি শেয়ার করেছেন তাঁর নতুন মাতৃত্বের অনুভূতি।
গত 11 ই জানুয়ারি, বিকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিরুষ্কার কন্যাসন্তানের জন্ম হয়। বিরাট টুইটারে টুইট করে কন্যাসন্তানের পিতা হওয়ার খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অনুষ্কা ও তিনি জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আনন্দিত। বলিটাউন ও ক্রিকেটমহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও বিরাট ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট ও অনুষ্কা জানিয়েছেন তাঁদের সন্তানকে তাঁরা মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান। তাঁরা চান, তাঁদের সন্তান আরও পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হোক । বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছোট্ট দুটি পায়ের ছবি বিরাটের ভাই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁদের পরিবারে এক ছোট্ট পরী এসেছে। ছবিতে এডিটিং করে অনেকগুলি কার্টুন ব্যবহার করে বিরুষ্কার সদ্যোজাত ‘পরী’-কে ‘ওয়েলকাম’ জানানো হয়েছে। 19 শে জানুয়ারি হসপিটাল থেকে অনুষ্কা ডিসচার্জ হয়েছেন। এর পরেই বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছবি বলে একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে। কিন্তু আবারও কোহলি পরিবারের তরফে জানানো হয়েছে, এটি বিরুষ্কা-কন্যার ছবি নয়। এই মুহূর্তে আত্মীয়-স্বজনরাও অনুমতি পাননি বিরুষ্কা-কন্যাকে দেখার। এর আগেও বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছবির খোঁজে গুগল সার্চ করলেই অদ্ভুত ভাবে এক মায়ের কোলে তাঁর কন্যাসন্তানের ছবি বিরুষ্কার কন্যার ছবি হিসাবে সকলের সামনে এসেছিল। ফলে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল বিরুষ্কার কন্যার ছবির নামে। কিন্তু এটি প্রকৃতপক্ষে 2009 সালে মা ও সন্তানকে নিয়ে লেখা একটি আর্টিকল-এর কভার ছবি। বিরাট ও অনুষ্কার তরফে তাঁদের কন্যার কোনো ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি।
নতুন বছরে ভোগ ইন্ডিয়া সামনে নিয়ে এসেছে মাতৃত্বকালীন ফ্যাশনকে। তার জন্য তারা তাদের কভার গার্ল হিসাবে বেছে নিয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। অনুষ্কাকে বিশেষ কিছু পোশাকে সাজানো হয়েছে। তার মধ্যে একটি হল অফ হোয়াইট ঢোলা ট্রাউজার্স, অফ হোয়াইট ম্যাটারনিটি বিকিনি টপ এবং অফ হোয়াইট লং জ্যাকেট। এছাড়া তাঁকে পরানো হয়েছে সবুজ রঙের ঈষৎ ঢোলা ম্যাটারনিটি ড্রেস এবং একটি বিভিন্ন রঙের কম্বিনেশন করা সি থ্রু ম্যাটারনিটি ড্রেস। চলতি বছরের জানুয়ারি মাসে ভোগ ইন্ডিয়ার এই ইস্যুটি প্রকাশিত হয়েছে । একইসঙ্গে জানুয়ারি মাসেই জন্ম হলো অনুষ্কা ও বিরাটের কন্যাসন্তানের। অনুষ্কা বলেছেন, বাবা -মা হওয়ার সময় থেকেই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার সময় শুরু হয়।
গত বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। গত বছর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট।
Key Points Dancing with the Stars pro Val Chmerkovskiy was hospitalized on March 1, 2026,…
Key Points WNBA star Angel Reese shared a new Instagram photo dump on March 5,…
Key Points Hungarian model Barbara Palvin attended the Grand Dîner du Louvre on March 3,…
Key Points Travis Kelce received a sweet message from his niece, Elliotte “Ellie” Kelce, during…
Key Points FX Networks and Hulu have officially ordered Disinherited, a new drama from Peter…
Kim Kardashian is stepping into her first leading film role with Netflix’s upcoming comedy The…