বিনোদন

এবার দিদির কোলে আদর খাচ্ছে ছোট্ট ইউভান, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

ইদানিং টলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম হলো পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান। কয়েক মাস বয়সের ইউভান এর মধ্যেই টলি টাউনের সেলিব্রিটি হয়ে গেছে। কিন্তু সেলিব্রিটি হলে কি হবে, পুচকু ইউভানকে তার দিদি কোলে তুলে আদরে ভরিয়ে দিয়েছে। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে রাজ চক্রবর্তীর ভাগ্নী সৃষ্টি পান্ডের কোলে দেখা গেল ছোট্ট ইউভানকে। সৃষ্টি রাজ চক্রবর্তীর বোন বনানী পান্ডের মেয়ে। কিন্তু রাজ ও শুভশ্রী সৃষ্টিকে নিজেদের মেয়েই মনে করেন। এই কথা সৃষ্টি বহুবার তাঁর পোস্টে শেয়ার করেছেন। রাজ ও শুভশ্রীর সঙ্গে অনেক পারিবারিক ছবিতে দেখা যায় সৃষ্টিকে।

সম্প্রতি একটি পারিবারিক গেট টুগেদারে এসেছিলেন সৃষ্টি। সেইখানে নিজের ছোট্ট মিষ্টি ভাইকে কোলে তুলে ঘুরে বেড়াচ্ছিলেন সৃষ্টি। প্রথমে ভাইদের চিরকালীন ভঙ্গিতে ইউভান একটু প্রতিবাদ জানালেও নিজের ‘পার্টনার ইন ক্রাইম’ দিদিকে সে চিনে নিয়েছে সহজেই।

ইউভানের জন্ম রাজের পরিবারে বয়ে এনেছে এক ঝলক খুশির হাওয়া। এর আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনা আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। ফলে রাজের পুরো পরিবার বেশ কিছু সময়ের জন্য কোয়ারেন্টিনে ছিলেন। এইসময় অভিনেত্রী মিমি চক্রবর্তী রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। এই দুঃখজনক ঘটনার কিছুদিন পরে জন্ম হয় ইউভানের। ইউভানকে নিয়ে মেতে ওঠে রাজের পরিবার। রাজ ও শুভশ্রী ইউভানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। রাজের মা এখন অনেকটাই শোক সামলে উঠেছে নাতি ইউভানকে পেয়ে। নাতি ইউভানকে কোলে নিয়ে নিজের মায়ের ছবি শেয়ার করে রাজ মজা করে বলেছেন যে, তাঁর ভাগের আদরটা এবার ইউভানের দখলে।

Anirban Kundu

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026