বিনোদন

Yuvaan’s 1st Birthday: ইউভানের ১ বছরের জন্মদিনে আদরমাখা রাজ- শুভশ্রীর

গত বছর ১২ই সেপ্টেম্বর রাজ শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজশ্রীর পরিবারে আসে এই ছোট্ট ছেলে। ইউভানের আগমনে দুই পরিবারে খুশির জোয়ারে ভাসে। দেখতে দেখতে ইউভান এখন অনেকটাই বড় হয়ে গেল। আজ ১ এ পা দিল । এই তো গতবছর রাজশ্রী নিজেদের সোশ্যাল মিডিয়াতে ছেলের সুখবর দিলেন। ইউভানের আগমনে টলিপাড়া থেকে রাজশ্রীর অনুগামী সকলেই আনন্দে মেতেছিল টলিপাড়া।

গত বছর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথ। সন্তান আসার খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর বেবি বাম্প নিয়ে ছবি দিতেন শুভশ্রী। খোলা চিঠিতে রাজের তাঁর প্রতি যত্নের আভাস থাকত। শুভশ্রীর অন্তঃসত্ত্বাকালীন রাজ করোনা আক্রান্ত হন। তার কিছুদিনের মাথায় রাজ নিজের বাবাকে হারান। সেই করোনা আবহের বাড়বাড়ন্তে সন্তানের জন্ম দেওয়া সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে ইউভান ছিল চক্রবর্তী পরিবারের খুশির ফোয়ারা। নাতিকে পেয়ে রাজের মা ও স্বামী হারানোর কষ্ট কিছুটা ভুলতে পেরেছিলেন।

আজ সেই এই একরত্তির ১ বছরের জন্মদিন। ইউভান জন্মানোর সাথে সাথে সকলের প্রিয় পাত্র হয়ে যান। ইউভানের এক আলাদাই ফ্যান ফলোয়ার আছে। আর আজ শুভশ্রীর মাতৃত্বের এক বছরের জন্মদিন। স্বভাবতই ইউভানের প্রথম জন্মদিন একটু বেশিই আবেগপ্রবণ নতুন বাবা মা। তার ঝলকই চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ইউভানের জন্মদিনে আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী দুজনেই৷ এই দিন নেট দুনিয়ায় ছেলের প্রতি সমস্ত ভালোবাসা উজার করে দিলেন।

ছেলের জন্মদিনের আগেই জগন্নাথকে পুজো দিতে পুরী ছুটে গিয়েছিলেন এই তারকা জুটি। এটাই ছিল ইউভানের প্রথম আউটিং। সেখানেই পুরীর বিচে প্রিয় সিম্বাদ হাঁটি হাঁটি পা পা করার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রাজ। লিখেছেন, ‘তোমায় প্রথম জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় ছেলে!  ইউভান তুমি আমার গর্ব, আমার ভালোবাসা, আমার দুনিয়া আমার সবকিছু।’

অন্য দিকে, শুভশ্রী আর ইউভানের প্রথ৷ ফোটোশ্যুটের সময়কার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। লিখছেন, ‘হ্যাপি বার্থ থে মাই জান। ১ বছর হয়ে গেল তুমি একজন মায়ের জন্ম দিয়েছ। তোমার জন্য রইল নিঃশর্ত ভালোবাসা।’ এরপর দুজনের পোস্টে ছোট্ট ইউভানের জন্মদিনের শুভেচ্ছায় ভাসালো৷ নিমেষে ভাইরাল হয় দুজনের এই আদরমাখা পোস্ট।

Pritisha Dey

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026