Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় সরকারের কর্মীদের ভাগ্য উজ্জ্বল, এই দিন ব্যাংকে ঢুকবে ২ লাখ টাকা

Updated :  Sunday, December 24, 2023 3:07 PM

এবার কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য আসতে চলেছে অবিশ্বাস্য খবর। যা শোনার পর লাফিয়ে উঠবেন প্রত্যেকেই। আমরা আপনাদের বলি, এবার প্রত্যেক কর্মচারীর ব্যাংকে আসতে চলেছে প্রায় দুই লাখ টাকা! যা কোন অংশে লটারির চেয়ে কম নয় বলে মনে করছেন অনেকেই। আসলে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। তাদের বকেয়া DA-র টাকা এবার খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে ব্যাংক একাউন্টে।

শুধু তাই নয়, করোনা মহামারির জন্য যে ১৮ মাসের DA থেকে বঞ্চিত হয়েছিলেন কেন্দ্রীয় কর্মচারীরা, এবার সেই অমীমাংসিত DA-র পাশাপাশি আরও একটি দামদার সংবাদ পেতে চলেছে কর্মচারীরা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, 7th Pay Commission-এর অধীনে কর্মচারীদের জন্য আরও ৪% DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। অর্থাৎ, দীপাবলীর আগেই ফুলে ফেঁপে উঠতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত ১৮ মাসের অমীমাংসিত DA নিয়ে খুব শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ কাল অর্থাৎ ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকার DA বকেয়া টাকা পাঠায়নি কর্মচারীদের একাউন্টে। খুব শীঘ্রই এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অনুমান করছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

এখানেই শেষ নয়, চলতি বছরের শেষ লগ্নে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ বেশ কিছুটা বাড়াতে চলেছে সরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২% DA পেয়ে থাকেন। এবার তার সাথে যুক্ত হতে চলেছে আরও ৪% DA। ফলে ২০২৪ সাল থেকে সর্বমোট ৪৬% DA পেতে চলেছেন চাকরিজীবীরা। যা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য ডাবল লটারি হিসেবে কাজ করবে।