Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: বৃষ্টির মরসুমে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটনাগরিকদের একাংশ

Updated :  Monday, August 22, 2022 10:15 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী রিম্পা সাহা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি রিম্পা নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন, সেখানে তাকে বৃষ্টির মরসুমেই বৃষ্টির গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সারেগামাপার মঞ্চ থেকে উঠে আসা মেখলা দাশগুপ্তের কন্ঠে জনপ্রিয় ‘অসময়ে এ বৃষ্টিতে আমি’র তালেই নিজের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করে ভিডিও বানিয়েছেন রিম্পা। নিজের এই নাচের ভিডিওটি তিনি ছয়মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিম্পা পারফর্মস্ থেকে শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে তার সেই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষের কাছে।

এই নাচের ভিডিওটি বানানোর সময় তাকে হালকা নীল রঙের একটি টপ ও সাদা কালোয় একটি লং স্কার্টে দেখা গিয়েছে। তার নাচের এই ভিডিওটি বানিয়ে দিয়েছেন সুমন্ত কুন্ডু, যার কথা তিনি নিজেই উল্লেখ করেছেন। পাশাপাশি এই গানের জন্য তার এত সুন্দর মেকাপ সেট করে দেওয়ার পিছনে ছিলেন তিয়াসা ঘোষ। ছয়মাস আগে শেয়ার করা রিম্পার এই নাচের ভিডিওটি সম্প্রতি পুনরায় ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে, যা থেকে আবারো প্রশংসিত হয়েছেন তিনি।