সুশান্তের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা? রহস্য উদ্ধারে শেষ ১২ ঘন্টার ফোন কলস খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ
একমাত্র ছেলের মৃত্যুর খবর কিছুতেই মানতে পারছেন না অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। ছেলের মৃত্যুর খবর পেয়েই বার বার অসুস্থ হয়ে পড়ছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই পটনার বহু মানুষ হাজির হয়েছেন তাঁর বাড়ির সামনে। কেউ বিশ্বাস করতে পারছে না যে তাঁদের হিরো, পাড়ার সেই ছেলেটা আজ আর বেঁচে নেই। ফোনে ছেলের মৃত্যুর কথা শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতার বাবা। কারোর সাথেই ঠিক মতো কথা বলছেন না।
চন্ডিগড় থেকে পাটনায় অসচদেন সুশান্তের বোন। পাটনায় অভিনেতার শেষকৃত্য হবে বলে জানা গেছে। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। আজ সকালে মুম্বাইয়ের বান্দ্রার নিজস্ব ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউডের এই অভিনেতা। গলায় ফাঁসি দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
কি কারণে আত্মহত্যা করল সুশান্ত, তা অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘর থেকে অভিনেতার প্রেসক্রিপশন পাওয়া গেছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী। তিনি গত ৬ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাহলে কি মানসিক অবসাদের জন্যই এই আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা? নাকি অন্য কোনো কারণ? প্রশ্ন থেকেই গেল।
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…