Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Airtel ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই তিনটি প্ল্যান কিনলে FREE-তে পাবেন DISNEY+HOTSTAR

Updated :  Saturday, November 18, 2023 3:34 PM

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য বিশাল বড় খবর। আপনি যদি এয়ারটেল ব্যবহার করে থাকেন তাহলে এবারে ডিজনি প্লাস হটস্টার আপনি বিনামূল্যে দেখতে পাবেন। আপনি যদি ডিজনি প্লাস হটস্টার এর কনটেন্ট দেখতে পছন্দ করেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। এই মুহূর্তে ভারতী এয়ারটেল একদম নতুন তিনটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যাতে আপনি ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশান একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আপনি দেখতে পাবেন এর মাধ্যমে।

এই প্ল্যানের মধ্যে একটি দাম হল ৫০০ টাকার কম। এই বিনামূল্যের সাবস্ক্রিপশন ছাড়াও এই দুই প্লান আপনাকে আনলিমিটেড কলিং, আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট এবং এসএমএস ফিচার অফার করে। এয়ারটেলের এই দুটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলতে গেলে, প্রথমে আলোচনা করতে হয় ৪৯৯ টাকার প্ল্যান নিয়ে। এই প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এবং পাবেন ১০০টি করে এসএমএস প্রতিদিন। আনলিমিটেড লোকাল এসটিডি এবং রোমিং কল পাবেন আপনি। দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস এ নামিয়ে দেওয়া হবে। ৪৯৯ টাকার প্ল্যান কিনলে আপনি ৩ মাসের জন্য বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার দেখতে পাবেন।

এয়ারটেলের দ্বিতীয় প্ল্যান হলো ৮৩৯ টাকার প্ল্যান যেখানে আপনি ৮৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি এই ইন্টারনেট কিন্তু ৪জি ইন্টারনেট। দৈনিক ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস এ নেমে আসবে। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনি সীমাহীন লোকাল এসটিডি এবং রোমিং কল করতে পারবেন এবং দৈনিক ১০০টি করে এসএমএস করতে পারবেন।

এয়ারটেলের তৃতীয় প্ল্যান হলো ৩৩৫৯ টাকার প্ল্যান যেখানে আপনি প্রতিদিন ২.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন একেবারে ৩৬৫ দিনের জন্য। এর পাশাপাশি আপনি এক বছরের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন এটি হবে শুধুমাত্র মোবাইল সাবস্ক্রিপশন। এর পাশাপাশি আপনি অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। আপনি এক বছরের জন্য ডেটা রোল ওভারের সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি ৩৬৫ দিনের জন্য আপনি কলিং সুবিধা পাবেন বিনামূল্যে।