Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ishita Dutta Sheth: ব্যাকলেস পোশাকে অজয় কন্যা, ছবি দেখে কাজলের তাপমাত্রাও বাড়বে

Updated :  Sunday, January 15, 2023 9:14 AM

ঈশিতা দত্ত শেঠ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ছবি ‘দৃশ্যম ২’ নিয়ে চর্চায় রয়েছেন তিনি। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ছবিতে তার মায়ের ভূমিকায় ছিলেন শ্রিয়া স্মরণ। তার বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ম্রুণাল জাদভকে। ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। ‘এক ঘার বানায়েঙ্গে’, ‘বেপানহা পেয়ার’, ‘থোরাসা বাদল থোরাসা পানি’র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণে চর্চার আলোয় রয়েছেন ঈশিতা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন ঈশিতা দত্ত শেঠ। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশ নিতে দেখা যায় তাকে। খুব সম্প্রতি একটি ব্যাকলেস পোশাকে বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। সম্প্রতি তারই কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন ঈশিতা। এই মুহূর্তে নিজের সেই বোল্ড ম্যাগাজিন ফটোশুটের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে বাতসাল শেঠের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে মিডিয়ার পাতায় প্রায়ই নিজেদের সম্পর্কের ঝলক নিয়ে চর্চিত হন তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার শেয়ার করে নেওয়া বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। সেখানে একটি রূপালী রঙের ব্যাকলেস, হাই থাই স্লিটেড বোল্ড পোশাকে দেখা মিলেছে ঈশিতার। এদিন খোলা চুলে, নুড মেকাপে লাল লিপস্টিক পরেছিলেন তিনি। বলাই বাহুল্য, এই বেশে অভিনেত্রীকে দেখার পর চোখ সরছে না কারোরই। এই ব্যাকলেস পোশাকে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। নিঃসন্দেহে বলা চলে, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক রীতিমতো পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ার। উষ্ণতা বাড়িয়েছে ভক্তদের মনেরও। অবশ্য তার ঝলক কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।