বিনোদন

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আমরা একজন অসাধারন অভিনেতা হিসেবেই চিনি। বলিউডে একের পর এক হিট পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ‘বদলাপুর’ হোক বা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ হোক বা ‘মান্টো’ বা মৌলিক ধারাবাহিক ‘স্যাক্রেড গেমস’ সবেতেই নিজের দক্ষতা দেখিয়েছেন অভিনেতা নওয়াজ। এবার এই নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করলেন অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকি। ইতিমধ্যে, আলিয়া নওয়াজের বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই একই থানায় পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ।

এদিকে আলিয়া সিদ্দিকির আইনজীবী জানান, “আমার মক্কেল ভারসোভা থানায় ধর্ষণ, প্রতারণা, এবং প্রতারণা করে বৈধ বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫, ৩৭৬ (K) ৩৭৬ (n) ৪২০ ও ৪৯৩ ধারায় অভিযোগ করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই FIR রেজিস্টার করা হবে।” পাশাপাশি, আলিয়া সিদ্দিকি এর আগে নওয়াজের ভাই শামসউদ্দিনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। কিন্তু সেখানে কোনরকম আশানুরূপ ফল পাননি আলিয়া। এছাড়াও, আলিয়া সিদ্দিকি তাঁর স্বামীর মা, দাদার বিরুদ্ধেও গার্হস্থ হিংসার অভিযোগ করেন। তিনি জানান যে তাঁর শাশুড়ি ও দেওয়র তাঁর গায়ে হাত তোলেন এবং অহ্লিল আচরণ করেন। যদিও এই সবের বিরুদ্ধে নওয়াজউদ্দিন সিদ্দিকি এখনও পর্যন্ত মুখ খোলেননি।

উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন তাঁর স্ত্রী। এমনকি নওয়াজের ভাইজি সাশা সিদ্দিকিও নাকি কাকা সাশা সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
করেছেন আলিয়া সিদ্দিকি।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026