Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আমি তোমার প্রেমে পাগল’, ফাঁকা রাস্তায় দুর্দান্ত নেচে নজর কাড়লেন এই জুটি (VIDEO)

Updated :  Thursday, June 22, 2023 3:06 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই তরুণ নৃত্যশিল্পী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই, সেকথা তাদের ইউটিউব চ্যানেলে নজর রাখলেই বোঝা যাবে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার নয়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ৩ মাস আগে ‘ম্যাক্স অভি রাজ’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে ১৫ লাখেরও বেশি মানুষের কাছে। ঝলকে এক যুবক-যুবতীকেই প্রেমে পাগল হয়ে মাঝ রাস্তায় নাচতে দেখা গিয়েছে। আসলে ঝলকে যে যুবক-যুবতীকে দেখা গিয়েছে তারা যে নিঃসন্দেহে দক্ষ নৃত্যশিল্পী, তা দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত, এই ভাইরাল হওয়া ঝলকে ‘আমি তোমার প্রেমে পাগল’ গানের তালেই খোলা আকাশের নীচে, মাঝ রাস্তায় এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তারা। আপাতত, নিজেদের এই ৩ মাস আগেকার নাচের ভিডিও সূত্র ধরেই এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে আবারো চর্চিত এই দুই যুবক-যুবতী।