Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সইফ আলি খানের জন্য প্রেমের গান গেয়েছিলেন প্রাক্তন স্ত্রী, ভাইরাল ভিডিও

Updated :  Friday, May 29, 2020 1:43 PM

বর্তমান স্ত্রী করিনা কাপুর খান এবং ছেলে তৈমুরকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন নবাব সইফ আলি খান। মাঝেমধ্যেই তাদের কাটানো মুহূর্তের ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আগের পক্ষের মেয়ে সারা আলি খানও বলিউডে বেশ ভালো জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় ছেলে ইব্রাহিম বলিউডে পা রাখার জন্য সম্পূর্ণ তৈরি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়।

এরই মাঝে ভাইরাল হলো প্রাক্তন স্ত্রী অমৃতার সাথে কাটানো একটি মূহুর্তের ভিডিও। বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সইফ-অমৃতার পুরনো ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামীকে একটি প্রেমের গান শোনাচ্ছেন অমৃতা সিং। শুধু তাই নয় গানটি শেষ হতেই অমৃতার গালে চুমুও খেলেন সইফ।

ভিডিওটি আসলে সিমি গারেওয়ালের জনপ্রিয় টক শো এর একটি মুহুর্ত। বেশ কয়েক বছর আগে তাদের সেই শো তে দেখা গিয়েছিল। ভিডিওটি ভাইরাল হতেই তাদের পুরনো প্রেম কাহিনী ফের চর্চায় এসে গেছে।