নিউজ

বাবরি মামলার রায় ৩০ সেপ্টেম্বর, আদালতে হাজিরার নির্দেশ অভিযুক্তদের

ভারত : বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী সহ অভিযুক্ত ৩২ জনকেই আদালতের হাজির হতে নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর দেওয়া হবে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়। আজই লখনউয়ে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের দিন ধার্য করেছেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব।

প্রায় তিন দশক পুরনো এই মামলায়, গত মাসেই ওই মামলায় অভিযুক্ত ৩২ জনের বয়ান রেকর্ড শেষ করে আদালত।গত বছর জুলাই মাসে মামলার রায়দানের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট। পরে আবারও রায়দানের সময়সীমা বাড়ানো হয়।

কর সেবা করতে এসে অযোধ্যায় প্রায় পনেরো শতকের প্রাচীন ওই মসজিদটিকে ভেঙে ফেলে করসেবকরা। সময়টা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। আর এই ঘটনার পরেই অভিযোগ ওঠে লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী সহ তিন বিজেপি নেতাই উত্তেজিত করেছিলো ওই কর সেবকদের। শেষপর্যন্ত মসজিদ ভেঙে ফেলতেই শুরু হয় বিতর্ক। এখন দেখার শেষপর্যন্ত এই মামলার রায় কোন মোড়  নেয়।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026