বিনোদন

Balika Badhu:প্রেমের সম্পর্কের দু-বছর উদযাপন করতে, প্রেমিকের সঙ্গে ভূ-স্বর্গে পাড়ি দিলেন ‘বালিকা বধূ’র অভিকা

অভিকা গোর এই নামটার থেকে সকল দর্শক আনন্দী বলে ডাকতে ভালোবাসেন। হ্যাঁ কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিকে ‘বালিকা বধু’র সেই মিষ্টি মেয়েটি। একে সকলে ছোট্ট আনন্দী বলে বেশি ডাকতে পছন্দ করেন। বালিকা বধূর পর শ্বশুরাল সিমর কা ধারাবাহিকে অভিনয় করেও বেশ জনপ্রিয় হয়েছেন অভিকা। এরপর টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে অংশগ্রহণ করেছেন। সঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু তেলেগু ছবিতে।

তবে ছোট আনন্দী আর ছোট নেই। এখন এই মেয়ে ২৩ বছরের বড় বালিকা। বয়সে যেমন বড় হয়েছে তেমনি এই অভিনেত্রীর জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। হ্যাঁ অভিনয়ের পাশাপাশি নিজের মনের মানুষের সাথে চুটিয়ে প্রেমে করছেন আনন্দী থুরি অভিকা গোর। বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চাঁদওয়ানি। অভিনয় পেশার সাথে যুক্ত নন মিলিন্দ। তিনি একজন সমাজকর্মী। প্রথমে মিলিন্দ ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে এমবিএ করেন। এরপরে একজন সামাজকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ শুরু করেন। সেই সূত্রেই আলাপ হয় অভিকার সঙ্গে।

অবশ্য মিলিন্দ এমটিভিতে রোডিজ রিয়্যাল হিরোস ২০১৯-এ অংশগ্রহণ করেছিলেন। আপাতত তিনি নিজের এনজিও নিয়ে বেশ ব্যস্ত আছেন। NGO চালাচ্ছেন মিলিন্দ। প্রেম, খুনসুটি দুটোই ভরপুর রযেছে দুজনের সম্পর্কে ।২০২০ সালে অভিকা নিজেই নিজের প্রেমের কথা প্রথম ফাঁস করেছিলেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হায়দরাবাদে মিলিন্দের সাথে প্রথম দেখা অভিনেত্রীর। আর প্রথম দেখাতে প্রেম না হলেও ভালোলাগা ছিল। তবে অভিকাই নিজের মনের কথা প্রথম জানিয়েছিলেন মিলিন্দকে। ঠিক যেমন তেলেগু সিনেমাতে নায়িকারা নায়ককে প্রপোজ করে। তেমনিই তিনি প্রথম নিজের ভালোবাসার কথা বলেছিলেন। আর মিলিন্দ ও হ্যাঁ বলেছিলেন।

দেখতে দেখতে এদের সম্পর্ক ২ বছরে পা দেয়। সম্পর্কের দু-বছর উদযাপন করতে সোশ্যাল মিডিয়ায় একে অপরে আগলে ছবি দিলেন৷ সম্পর্কের দুবছর সেলিব্রেশনে জম্মু কাশ্মীরে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিকা এবং মিলিন্দ। সোনমার্গ থেকে একটি আদুরে ছবি শেয়ার করে অভিকা লিখেছেন, ‘দু’বছর ধরে এই মানুষটাকে চিনি। আমার জীবন আনন্দ এবং ভালবাসায় পূর্ণ হয়েছে তোমার জন্য। নিজের উপর বিশ্বাস রাখতে শেখানোর জন্য মিলিন্দকে অনেক ধন্যবাদ। প্রতিদিন উন্নতি করতে আরও অনুপ্রাণিত করো। আমি আশীর্বাদপ্রাপ্ত-ধন্য। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত সেলিব্রেট করব, কথা দিলাম’। এই একই ছবি শেয়ার করেছেন মিলিন্দও। এরপর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এই ছবি।

Pritisha Dey

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026