বিনোদন

মৃত্যুর আগে সুশান্ত গুগলে কী লিখে সার্চ করেছিল? কী জানাল মুম্বাই পুলিশ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যত দিন যাচ্ছে তত বেশি জোরালো হচ্ছে। এবার মুম্বই পুলিশের হাতে এল আরেক গুরুত্বপূর্ণ তথ্য। যা কিনা এই মামলার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারে। সূত্রের খবর অনুযায়ী মুম্বই পুলিশের হাতে এসেছে প্রয়াত অভিনেতার ফরেনসিক রিপোর্ট। সেই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে সুশান্ত গুগলে নিজেকেও সার্চ করেছিলেন।

হ্যাঁ, ঠিক পড়ছেন। মৃত্যুর আগে ১০ টা ১৫ নাগাদ সুশান্ত গুগলে নিজের নাম সার্চ করেন। ফোনের সার্চ হিস্ট্রি বলছে সুশান্ত গুগলে ‘সুশান্ত সিং রাজপূত’ টাইপ করেন। আর নিজের সম্পর্কে বেশ কিছু আর্টিকেল ও নিউজ পড়েন। সুশান্ত নিজের ভাবমূতি নষ্ট হচ্ছে কিনা তাই নিয়ে সবসময় সতর্ক থাকতেন। সংবাদমাধ্যম এবং ম্যাগাজিনে প্রকাশিত নিজের সম্পর্কে লেখা আর্টিকেল নিয়ে প্রায় আলোচনা করতেন।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট আসল পুলিশের হাতে। তবে এই রিপোর্টেও কোনো সন্দেহজনক কিছু নেই। ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টেও সন্ধেহজনক কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। কেউ কেউ বলছেন যে সুশান্তের মত প্রতিভাবান একজন অভিনেতা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।

কিন্তু মুম্বই পুলিশ তদন্ত করে সেরকম কিছুই পাননি। দুবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসে। আর দুবারই আত্মহত্যার তথ্য সামনে এসেছে। প্রথমবার ৩ জন চিকিৎসক ও দ্বিতীয়বার ৫ জন চিকিৎসক রিপোর্টে সই করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই শ্বাসরোধ হয়ে অভিনেতার  মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি তাঁর নখ ও পরিষ্কার ছিল।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026